Kolkata Knight Riders vs Gujarat Titans: বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচ, ইডেনের আকাশে কালো মেঘের ঘনঘটা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টস পর্ব সারা হয়ে গেছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাতের অধিনায়ক হার্দিক। ম্যাচ শুরু হতে বাকি মাত্র কয়েক মিনিট। এরই মধ্যে মাথার ওপর কালো মেঘ বিপদ বাড়াচ্ছে নাইটদের জন্য। কারণ, একটানা ম্যাচ হেরে এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নীতীশ রানাদের। তার ওপর বৃষ্টি আরও বিপদ বাড়াল তাঁদের জন্য। কারণ, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচ।

আরও পড়ুনঃ Liton Das: কেকেআর ছাড়লেন লিটন দাস! কারণ কী?

2d233630 cdb5 4414 af4e fef73e23e906 1
বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচ, বিপদ বাড়তে পারে নাইটদের জন্য

শনিবার থেকে বৃষ্টিপাত হবে। এমনটা পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবুও এদিন সকাল থেকেই ছিল রোদ ঝলমলে আকাশ। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কিছু মুহুর্ত আগেই বদলে গেল গঙ্গাপাড়ের আবহাওয়া। বিকেলেই শহরের আকাশে দানা বাঁধতে পারে কালো মেঘ। কলকাতার ও হাওড়ার পাশাপাশি আগে পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

8956f9ad 0c41 448c aee1 fc12e3e58428

তীব্র গরমের পর এই বৃষ্টি কলকাতা মানুষের জন্য স্বস্তির খবর হলেও, আপিএল প্রেমীদের জন্য মোটেই খুশির খবর নয়। এই মুহুর্তে বৃষ্টি নেমেছে ইডেনে। যার কারণে ঢেকে দেওয়া হয়েছে পিচ। আগামী কয়েক ঘন্টায় কী বদলাবে ইডেনের আবহাওয়া? নাকি বৃষ্টি নাইটদের জন্য আরও বিপদ বাড়িয়ে তুলবে?

বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচ, বিপদ বাড়তে পারে নাইটদের জন্য 

2d233630 cdb5 4414 af4e fef73e23e906
বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচ, বিপদ বাড়তে পারে নাইটদের জন্য

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। বৃষ্টি ও হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত