নজরবন্দি ব্যুরোঃ এবারের মতো আইপিএল মিশন কি শেষই হয়ে গেল লিটন দাসের? বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেলেন না লিটন। দলে মাত্র একটিই বদল হয়েছে। কুলবন্ত খেজরোলিয়ার জায়গায় খেলছেন বৈভব অরোরা। কিন্তু বিদেশিদের পারফরম্যান্স ভাল না থাকলেও লিটনকে সুযোগ দেওয়া হল না।
আরও পড়ুনঃ নারিন ও রাসেলকে আর খেলানো হবে? কী বললেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
তিনি নাইটদের সংসার থেকে মুছেই গেলেন কি-না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ৯ এপ্রিল কলকাতা এসেছিলেন তিনি। শুক্রবার ফিরে যাচ্ছেন বাংলাদেশে। কেকেআরের তরফে জানানো হয়েছে যে, পরিবারের কারও শরীর খারাপ বলে ফিরে যেতে হচ্ছে লিটনকে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার জন্য আইপিএলের শুরুতে ভারতে আসতে পারেননি লিটন। কলকাতায় মোট পাঁচটি ম্যাচে দলের সঙ্গে ছিলেন লিটন। তবে মাঠে নামার সুযোগ মিলেছিল মাত্র একবার।

অভিষেক ম্যাচটা তেমন রাঙানো হয়নি উইকেটরক্ষক ব্যাটারের। ব্যাট হাতে চার রান করার পর উইকেটের পেছনেও ব্যর্থ হয়েছেন তিনি। ওই ম্যাচের পর আর সুযোগ মেলেনি লিটনের।
কেকেআর ছাড়লেন লিটন দাস! কারণ কী?

তবে খুব বেশিদিন সেখানে থাকারও সুযোগ ছিল না এই উইকেটরক্ষক ব্যাটারের। আগামী মে মাসের ৫ তারিখ ইংল্যান্ডের চোমসফোর্ডে দলের সাথে যোগ দেওয়ার কথা য়াছে তার।



