KKR: নারিন ও রাসেলকে আর খেলানো হবে? কী বললেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেকেআর এর বর্তমানে দুই ক্যারিবিয়ান তারকাকেই একেবারে ছন্দে দেখা যাচ্ছে না। প্রায় প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন তারা। কিন্তু একটা সময় সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল নাইট সমর্থকদের ভরসা ছিল। কিন্তু বর্তমানে দুই ক্রিকেটারই একেবারে ফর্মে নেই।

আরও পড়ুনঃ আমার বিয়েতে নাচবেন বাদশা! কথা দিয়েছেন শাহরুখ, উচ্ছ্বসিত রিঙ্কু

- Advertisement -

16 16

রাসেল যদিও বলে কিছু করে দেখাছেন কিন্তু নারিন কিচ্ছুতেই সফল হচ্ছেন না। এই অবস্থায় কেকেআর এর টিম ম্যানেজমেন্ট কি তাঁদের পরের ম্যাচে খেলাবেন না বসাবেন সেটাই এখন সবার জল্পনার বিষয়।

17 17

কিন্তু এবার এই নিয়ে মুখ খুলেছেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনই সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে বেশি কিছু ভাবছি না আমি। ওরা এই দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলছে। ফলে অভিজ্ঞতা অনেক। এই মুহূর্ত সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার আশা খুব তাড়াতাড়ি ওরা আগের মতো ফর্মে ফিরবে। কারণ এই দুই ক্রিকেটার ছাড়া কলকাতা নাইট রাইডার্স দল অসম্পূর্ণ। এখনই আমি হাল ছেড়ে দিচ্ছি না।’

- Advertisement -

নারিন ও রাসেলকে আর খেলানো হবে? কী বললেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

18 16

উল্লেখ্য, শুধু এই মরশুমেই নয়, গত মরশুমেও এই দুই ক্রিকেটারের অফফর্ম প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তবে নাইট কোচের সুরে এটা স্পষ্ট, এখনও এই দুই ক্রিকেটারের উপর থেকে আস্থা হারাচ্ছে না তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর