Rinku Singh: আমার বিয়েতে নাচবেন বাদশা! কথা দিয়েছেন শাহরুখ, উচ্ছ্বসিত রিঙ্কু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারে রিঙ্কু সিংহ! পরপর ৫ টা বলে ছক্কা হাকিয়ে ছিলেন রিঙ্কু। তাছাড়াও এই আইপিএলে ভালো ছন্দে রয়েছেন তিনি। আর তাঁর এই খেলায় মুগ্ধ কেকেআরের কর্ণধার তথা বলিউডের বাদশা শাহরুখ খান। কিং খান এতটাই মুগ্ধ যে, নিজে যেচে রিঙ্কুর বিয়ের আমন্ত্রণ নিয়েছেন। শুধু তাই নয়, তাঁর বিয়েতে নাচবেন বলেও কথা দিয়েছেন শাহরুখ! এ কথা জানিয়েছেন কেকেআর ব্যাটার নিজেই।

আরও পড়ুন: COVID-19: সামান্য স্বস্তি দিয়ে কমল সংক্রমণ, যদিও চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা!

WhatsApp Image 2023 04 28 at 2.41.29 PM 1

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারে রিঙ্কু সিংহ জানান, আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের সেই ম্যাচের পরেই স্যার আমাকে ফোন করেন। তিনি আমার খেলায় ভীষণ খুশি হয়েছেন বলেও জানান। তিনি (শাহরুখ) বলেন, আমাকে অনেকেই তাঁদের বিয়েতে ডাকে! কিন্তু আমি সময়ের অভাবে যেতে পারি না। কিন্তু রিঙ্কু আমি তোমার বিয়েতে যাবো। আর তোমার বিয়েতে নাচবও।”

WhatsApp Image 2023 04 28 at 2.41.29 PM

প্রসঙ্গত, এর আগে রিঙ্কুর অবিশ্বাস্য ইনিংসের পর আনন্দিত হয়ে ট্যুইট করেন বলিউড বাদশা! ট্যুইট করে শাহরুখ লেখেন, ‘ঝুমে যো রিঙ্কু! রিঙ্কু, নীতিশ রানা আর ভেঙ্কটেশ আইয়ার তোমারা অসাধারণ। তোমরা কখনই নিজেদের ওপর থেকে ভরসা হারিও না। অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কি তুমি তোমার হার্টের খেয়াল রেখো।” এরপরেই শাহরুখকে রিপ্লাই করে রিঙ্কু লেখেন, ‘স্যার আপনাকে ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকার জন্য।’ শুধু শাহরুখই নয় রিঙ্কুর দুর্দান্ত খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা রনবীর সিং সহ একাধিক অভিনেতা-ক্রিকেটাররা!

আমার বিয়েতে নাচবেন বাদশা, বিয়েতে শাহরুখে নিমন্ত্রণ রিঙ্কুর

WhatsApp Image 2023 04 28 at 2.41.29 PM 2
আমার বিয়েতে নাচবেন বাদশা, বিয়েতে শাহরুখে নিমন্ত্রণ রিঙ্কুর

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার রিঙ্কু সিংহ! যদিও প্রথম দুই বছর তিনি খেলার সুযোগ পাননি। গত বছর আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। আর এ বার দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর