নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে বামনেতা শতরূপ আর তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ। দুই দলের নেতাদের মধ্যে চলছে তুমুল বিতর্ক! বিস্ফোরক মন্তব্যের পাল্টা আক্রমণ এখন পৌঁছেছে আইনি নোটিশ পর্যন্ত। কিন্তু এবার প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে নিলেন বাম নেতা শতরূপ ঘোষ। শুধু তাই নয়, এই ঘটনায় রীতিমত দুঃখপ্রকাশ করেছেন তিনি।



প্রসঙ্গত, বৃহস্পতিবারই শতরূপ, বিমান বসু সহ মহম্মদ সেলিমদের আইনি নোটিশ পাঠায় কুণাল ঘোষ! ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তৃণমূল মুখ্যপাত্র কুণাল ঘোষ। অন্যথা আইনমত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। এরপরেই কুণালের আইনি নোটিশ পেয়ে বেশ কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন শতরূপ ঘোষ।

সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে শতরূপ বলেন, “কুণাল ঘোষকে ‘টেস্টটিউব বেবি’ মন্তব্য করা আমার উচিত করা হয়নি। বাবা ও বিয়ে সম্পর্কে একাধিক মন্তব্যের জেরেই নিজেকে না সামলাতে পেরেই ওই মন্তব্য করে ফেলেছি। অবৈজ্ঞানিক কথা আমার বলা উচিত হয়। ওই কথাটা ছাড়া বাকি যা যা বলেছি টা সবটাই ঠিক।”


টেস্টটিউব বেবি মন্তব্যে দুঃখপ্রকাশ, ভুল স্বীকার শতরূপ ঘোষের

উল্লেখ্য, বেশ কয়েক আগে তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ অভিযোগ করে বলেছিলেন, “২০২১ নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। দলের হোলটাইমার হয়ে কিভাবে শতরূপ এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কিনল? এই বিপুল অঙ্কের টাকা উনি পেলেন কোথা থেকে?” রীতিমত বামনেতা নিশানা করে ট্যুইট করেছিলেম কুণাল ঘোষ। এরপরের সাংবাদিক সম্মেলন করে তৃনমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সিপিএইএম নেতা শতরূপ ঘোষ। একাধিক বিস্ফোরক মন্তব্যও করেন তিনি। যার পরেই তাঁকে আইনি নোটিশ পাঠায় কুণাল ঘোষ!







