Ram Navami: ইন্দোরে মন্দির দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ একাধিক, আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাম নবমীর পুজোতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটে। মন্দিরের পুজো দিতে গিয়ে কুয়োতে পড়ে যান অনেকেই। মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগরের একটি মন্দিরে ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায় পুলিশ সহ উদ্ধারকারীর একটি দল। বৃহস্পতিবার বিকেলে প্রথমে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালকে পাঠানো হলেও এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়ে বলে জানা গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া শেষ আপডেটে জানা যাচ্ছে, ৩৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আজ ধোনি-হার্দিক দ্বৈরথ দিয়ে কোটিপতি লিগের বোধন

madhya pradesh 1

সুত্রের খবর, মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি নিখোঁজ রয়েছেন অনেকেই। যার জেরে এখনও পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার প্রসঙ্গে শুক্রবার ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি জানিয়েছে, ১৮ ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধারের কাজ চলছে। এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উদ্ধার করা গিয়েছে ১৪ জনকে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

অন্যদিকে, এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। সেই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকেও ৫ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকার সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। এই ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ইন্দোরে মন্দির দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, চলছে তল্লাশি অভিযান

Image

উল্লেখ্য, ধুমধাম করে ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে রাম নবমীর পুজো চলছিল। আর ওই মন্দিরে পুজো উপলক্ষ্যে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। ভিড় বাড়তে থাকলে হুড়োহুড়িতেই কংক্রিটের স্ল্যাব ভেঙে কুয়োয় পড়ে যান পুণ্যার্থীরা। এরপরেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারীর একটি দল। স্থানীয় সুত্রের দাবি, ওই মন্দিরের মধ্যে থাকা কুয়োটি বেশ অনেকদিনের। আর বর্তমানে সেটিকে কেও ব্যবহার করত না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কুয়োর মুখ বন্ধ করা ছিল। কিন্তু এদিন পুজোর ভিড়ে সেটাই ভেঙে ঢুকে পড়েন পুণ্যার্থীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত