আজ ধোনি-হার্দিক দ্বৈরথ দিয়ে কোটিপতি লিগের বোধন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মাঠে নামছে। হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স এর মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হরে এই ম্যাচ। খেলা শুরুর আগে এখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন: মেঘলা আকাশ, কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

eisamay

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি প্রতিযোগিতা হবে। ২১ মে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। ২৮ মে হবে আইপিএলের ফাইনাল। এবারের আইপিএলেও গত বারের মতো দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-র পাঁচটি দল হল— মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-র পাঁচটি দল হল— চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।

1679833241 dhoni

মোট ১২টি মাঠে হবে এ বারের আইপিএল। অর্থাৎ, ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়। এই ১২টি মাঠ হল— আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধর্মশালা।

আজ ধোনি-হার্দিক দ্বৈরথ দিয়ে কোটিপতি লিগের বোধন, খেলা শুরুর আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান

1676652885 ipl trophy 2022 pti 1
আজ ধোনি-হার্দিক দ্বৈরথ দিয়ে কোটিপতি লিগের বোধন, খেলা শুরুর আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান

এদিকে, ভারতীয় সময় সন্ধ্যে ৬টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পুরো দেশে আইপিএল হওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সব দলের উপস্থিত থাকা সম্ভব নয়। উদ্বোধনের পর যে দুটি দল সেই দিনের ম্যাচে অংশ নেবে সেই চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স উপস্থিত থাকবে অনুষ্ঠানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত