মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা, আসতে পারেন শুভেন্দু, জানালেন স্পিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেণ্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা শুনানি পর্বে শুভেন্দু অধিকারী আসতে পারেন স্পিকারের ঘরে। কিন্তু সাসপেণ্ড অবস্থায় কিভাবে যাবেন স্পিকারের ঘরে? সেই প্রশ্নের জবাব দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আফগানিস্তানের মাজার-ই-শরিফে বিস্ফোরণ, মৃত ৫, বাড়তে পারে মৃতের সংখ্যা 

সূত্রের খবর, শুভেন্দুর চিঠির জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে আসতে পারেন। অবশ্যই ইন লবি এড়িয়ে আসতে হবে তাঁকে। একমাত্র বিরোধী দলনেতার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হয়েছে। অন্যদিকে শুভেন্দুর ঘনিষ্ঠদের দাবি স্পিকারের সঙ্গে দেখা করার জন্যই চিঠি দিয়েছিলেন শুভেন্দু। যদিও স্পিকার জানিয়েছেন, শুভেন্দুর পরিবর্তে তাঁর আইনজীবী আসতেই পারেন।

Chants of Jai Shri Ram reach West Bengal Legislative Assembly - India News

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু খাতায়কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। তাঁর বিধানসভার সদস্যপদ খারিজের জন্য স্পিকারের কাছে বিজেপির তরফে আবেদন জানানো হয়েছিল। তা নিয়েই টানাপোড়েন এখনও চলছে।

মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা, স্বশরীরের হাজির হতে চান শুভেন্দু 

মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা, স্বশরীরের হাজির হতে চান শুভেন্দু 
মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা, স্বশরীরের হাজির হতে চান শুভেন্দু 

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দেশের শীর্ষ আদালত এবিষয়ে স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। তখনও দুই পক্ষের বক্তব্য শুনেই বিধানসভার স্পিকার মুকুল রায়ের বিধায়ক পদ বহাল রেখেছিলেন। তাঁর বক্তব্য, যেহেতু তিনি খাতায়-কলমে এখনও বিজেপিতে রয়েছেন তাই তাঁর বিধায়ক পদ বৈধ। এরপর কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত পূনর্বিবেচনার নির্দেশ দেওয়ায় অস্বস্তিতে মুকুল রায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত