আফগানিস্তানের মাজার-ই-শরিফে বিস্ফোরণ, মৃত ৫, বাড়তে পারে মৃতের সংখ্যা 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার প্রার্থনা চলাকালীন আফগানিস্তানের মাজার-ই-শরিফে বিস্ফোরণ। বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে খবর। এখনও অবধি ৫০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Prosenjit-Anamika: অন স্ক্রিনে প্রণাম আর অফ স্ক্রিনে থাপ্পড়, বুম্বা-দাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনামিকা সাহার

সংবাদসংস্থা রয়টার্সকে তালিবান মুখপাত্র মহম্মদ আসিফ ওয়াজারি জানিয়েছেন, মসজিদের মধ্যে বিস্ফোরণের ঘটনায় ২০ জনের মৃত্যু হতে পারে। যদিও স্বাস্থ্য দফতরের তরফে জানা গেছে ৫ জনের মৃত্যু হয়েছে।

Over 5 Killed, More Than 50 Injured as Massive Blast Hits Mosque In Afghanistan

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তাঁরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোকানের কাঁচ ভেঙে যায়। ভিড় এলাকায় এধরনের বিস্ফোরণে হুড়োহুড়ি পড়ে যায়।

আফগানিস্তানের মাজার-ই-শরিফে বিস্ফোরণ, মৃত ৫, বাড়তে পারে মৃতের সংখ্যা 

আফগানিস্তানের মাজার-ই-শরিফে বিস্ফোরণ, মৃত ৫, বাড়তে পারে মৃতের সংখ্যা 

কিছুদিন আগেই কাবুলে একটি জোরালো বিস্ফোরণের খবর এসেছিল। সকাল সকাল তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান । রাজধানী কাবুলের একটি স্কুলে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে আট জন শিশুও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত