Jagdeep Dhankar: রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, বিধানসভায় ফের সরব রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বি আর আম্বেদকরের নীতি আমাদের চলা উচিত। আজ আম্বেদকরের জন্মদিন । গণতন্ত্র বজায় রাখুন । আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ । কিন্তু, সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে । রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে রয়েছেন। বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিআর আম্বেদকরের জন্মদিবসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুনঃ Sougata Roy: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার, বিস্ফোরক মন্তব্য সৌগতর

এদিন স্পিকারের পাশে বসেই কার্যত সুর সপ্তমে চড়ান রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের গণতন্ত্রের গ্যাস চেম্বার। পুড়িয়েও মারা হচ্ছে। চাকরিও দেওয়া হচ্ছে। সিবিআই তদন্ত নিয়ে এত প্রশ্ন কেন? আমার কাছে রাজ্যের কোনও রিপোর্ট আসে না। অথচ মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে। ভোট পরবর্তী হিংসায় প্রাণহানি পর্যন্ত হয়েছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিছু মানুষ কী আইনের ঊর্ধ্বে? গতকাল হাইকোর্টে যা ঘটেছে তা দুঃখজনক। বিচারের মন্দিরের মাথা হেঁট করা অনুচিত। রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে আছেন। শাসন ব্যবস্থার সবসময় একটা নির্দিষ্ট দিকে চলা উচিত।

রাজ্য বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে আসতে পারে নিন্দা প্রস্তাব - Motion against Governor may be brought in Vidhan Sabha, Bangla News

রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে  মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকের কথা উল্লেখ করেন রাজ্যপাল বলেন, ডিজিকে বলেছি কড়া পদক্ষেপ করতে। মুখ্য সচিবকে বলেছি সুপ্রিম কোর্ট বলেছে জ্ঞানবন্ত সিংহকে নিয়ে আলাদা কথা বলতে হবে। অন্যদিকে সরকারের তরফে রাজ্যপালকে কেন রিপোর্ট দেওয়া হচ্ছে না সেই প্রশ্নও তোলেন ধনখড়।

রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল

রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল
রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল

তাঁর সংযোজন, যেখানে শুধু হিংসা চলে সেই রাজ্য আমরা চাই না। যেখানে শুধু মহিলাদের উপর নির্যাতন হয়, তেমন রাজ্য আমরা চাই না। আমাদের রাজ্যে অনেক কিছু করার আছে। মহিলাদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এই রাজ্যেই। আমরা কিন্তু সুবর্ণ সুযোগ হাতছাড়া করছি। এখানে আমলারাও রাজনীতির সঙ্গে যুক্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত