যে কিভাবে এই ডিনামাইট এল। কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এই ডিনামাইট। কারণ শালতোড়া এলাকায় প্রচুর পাথর খাদান রয়েছে তাহলে কি সেই সমস্ত পাথর খাদানে ব্যবহারের জন্যই বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এই ডিনামাইট এমনটাই উঠছে প্রশ্ন।
ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
সোমবার, সপ্তাহের প্রথম দিনে বাঁকুড়ার রাইপুরে সভা করছেন তিনি। বাঁকুড়ার দুই লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Bankura)। সেখানেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নাম না করে তীব্র আক্রমণ শানান তিনি।
শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট। সেখানেই তিনি একশো'টি পরিবারের হাতে তুলে দিলেন পদ্মের পতাকা।
খুন করা হয়েছে বলেই দাবি গ্রামবাসীদের। এই ঘটনায় পরকীয়ার তত্ত্ব উঠে আসছে। স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া।
লোকসভার আগে বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি! এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে পার্টি অফিসে তালাবন্ধ করেন দলের কর্মীরাই। এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে নোংরা নোংরা কথা লিখে পোস্টার প্রকাশ্যে এল। আর পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চয়নপুর এলাকায়।
শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক বিদ্যালয়। এবার চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বাঁকুড়ার শান্তাশ্রম গার্লস জুনিয়র হাইস্কুলে। সেখানে ছাত্রীদের পড়াতে দেখা গেল এক গ্রুপ-ডি কর্মীকে! আর এই ছবি সামনে আসতেই কিন্তু সমালোচনার রোল উঠেছে বিশিষ্টমহলে।