জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

Lok Sabha Election 2024: প্রসঙ্গত, এর আগে পয়লা বৈশাখে জুতো পালিশ করতে দেখা যায় সুভাষ সরকারকে। যা নিয়ে বিতর্ক শুরু হলেও বিদায়ী সাংসদ বলেন, "এটা অম্বেদকরের আদর্শ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!

আরও পড়ুন: রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

এই ঘটনার পর সুভাষ সরকার নিজে বলেন, “আমি রাস্তা দিয়ে প্রচার করতে করতে যাচ্ছিলাম। এই তীব্র দাবদাহে দেখলাম এক ভদ্রলোক গাছে নীচে বসে আছেন। তাঁর পাশে বালতিতে জল রয়েছে। দেখে মনে হল, তিনি স্নান করতে চাইছেন। সেই কারণেই আমি এগিয়ে গিয়ে তাঁকে স্নান করিয়ে দিলাম।”

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

প্রসঙ্গত, এর আগে পয়লা বৈশাখে জুতো পালিশ করতে দেখা যায় সুভাষ সরকারকে। যা নিয়ে বিতর্ক শুরু হলেও বিদায়ী সাংসদ বলেন, “এটা অম্বেদকরের আদর্শ। কোনও কাজ ছোট না। একজন দক্ষ চিকিৎসক আর একজন দক্ষ মুচির মধ্যে কোনও তফাত নেই। আমি সেটা প্রমাণ করতেই এই কাজ করেছি।”

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

২০১৯ সালে ১ লক্ষ ৭৪ হাজারের বেশি ভোটে জেতেন সুভাষ সরকার। এবার ফের তাঁকেই বাঁকুড়ার টিকিট দিয়েছে বিজেপি। যদিও মাঝে তাঁকে নিয়ে দলের কর্মীরা অসন্তোষ প্রকাশ করলেও সে বিষয়ে গুরুত্ব দেয়নি নেতৃত্ব। এবার তাঁর লড়াই তৃণমূলের অরূপ চক্রবর্তীর সঙ্গে। সিপিআইএম-এর তরফে নীলাঞ্জন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে।

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত