ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্ধ করে দিলেন তাঁর দলের কর্মীরাই। এমনকি, সুভাষকে 'দূর হঠো' স্লোগানও দেন বিজেপি কর্মীরা। অভিযোগ, জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার। পাশাপাশি, পঞ্চায়েতে হারের জন্যও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই দায়ী এরকম অভিযোগও রয়েছে কর্মীদের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আহ্বান জানালেন। ঠিক কী বলেছেন সুভাষ?
আবাস যোজনায় দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ উঠেই চলেছে। যার জেরে চরম অস্বস্তিতে তৃণমূল। কখনও বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে আম জনতাকেও। এবার আবাস যোজনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। তাঁর কথায়, এখন বিভিন্ন রকমের মিথ্যে কথা বলবে। মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন। মিথ্যে কথা বলার একমাত্র শাস্তি রামধোলাই।
পশ্চিমবঙ্গের অচলাবস্থার কথা উল্লেখ করে আগামী দিনে কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস। বাঁকুড়ার এক সভা থেকে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রিয় মন্ত্রী সুভাষ সরকার।