সুজন জানলেন অসুস্থ শিক্ষিকাদের কথা, ‘ব্রাত্য’ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ, ফিরতে হল খবর ছাড়াই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুজন জানলেন অসুস্থ শিক্ষিকাদের কথা, তবে ঢুকতে দেওয়া হয়নি হাসপাতালের ভেতরে। আর কেন্দ্রীয় মন্ত্রীকে সেই খবর টুকুও দেওয়া হয়নি বলেই অভিযোগ। প্রেক্ষিত গতকালের ঘটনা।  গতকাল বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করতে চাওয়া শিক্ষিকাদের নিয়ে ঘন্টায় ঘন্টায় বদলেছে পরিস্থিতি। গোটা ঘটনায় লেগেছে রাজনীতির রঙ।

আরও পড়ুনঃ লোগো প্রকাশ SFI-এর ৩৭তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের, উদ্বোধক ড: ইরফান হাবিব

উত্তাল বাংলার সব মহল। এই পরিস্থিতিতে সকালেই জানা গিয়েছিল অসুস্থ শিক্ষিকাদের সঙ্গে আজ  এনআরএস-এ দেখা করতে যাবেন কেন্দ্রীয় মন্ত্রি সুভাষ সরকার। যাওয়ার কথা ছিল কংগ্রেসের প্রতিনিধি দলেরও। তখন থেকেই সব মহল তাকিয়ে ছিল সঠিক সময়ের অপেক্ষায়।

প্রশ্ন ছিল আদেউ কি অসুস্থ শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রী। ঘটলও তাই। এনআরএস চত্বর থেকে ফিরে যেতে হল বিজেপি নেতা তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে। নূন্যতম খবর টুকুও দেওয়া হয়নি। আজই হাসপাতালে গিয়েছিলেন বাম নেতা সুজন চক্রবর্তীও।

তাঁকেও ঢুকতে দেঅয়া হয়নি। অভিযোগ তাঁদের জানানাও হয়েছে নির্দেশ নেই নবান্ন’র। আর ঠিক সেই কারণেই প্রবেশে বাধা। তবে পরে শিক্ষিকাদের শারীরিক অবস্তাহ্র কথা জানানো হয়েছে সুজনকে। প্রবেশে বাধা পেয়ে রাজ্য সরকারকে তীব্র কতাক্ষ করে ক্ষোভ প্রকাশ করেন সুভাষ সরকার। তাঁর মতে অরাজনৈতিক এক আন্দোলন কে রাজনীতির রঙ দিচ্ছে রাজ্য সরকার।

সুজন জানলেন অসুস্থ শিক্ষিকাদের কথা, জানলেন না সুভাষ। 

হাসপাতালের বাইরে এসে নিন্দা করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি মূলত নিন্দা করেছেন ব্রাত্য বসুর মতব্যের। গতকাল নিজেদের দাবি দাওয়া নিয়ে পথে নেমে ৫ শিক্ষিকার বিষপানের ঘটনায় আজ রজ্যের শিক্ষামন্ত্রী বাম আমলের সঙ্গে এই আমলের তুলনা করে সব শেষে লিখেছিলেন,  ‘তারপরেও যারা আন্দোলন করছেন, তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার।’

এই মন্তব্যের প্রেক্ষিতেই সুজন বলেন, শিক্ষামন্ত্রী বলছেন ওরা বিজেপি, আমি বলছি ওঁরা শিক্ষক, ওঁরা দিদিমণি। সঙ্গেই তিনি মনে করিয়ে দেন এর আগেও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের মিটিঙে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। তাঁর প্রশ্ন তাহলে কি তিনিও বিজেপির মিটিঙে গিয়েছিলেন?  মনে করিয়ে দেন এই মঞ্চই কালো পতাকা দেখিয়েছিল অমিত শাহকেও।

৫ শিক্ষিকার বিষপানকে কেন্দ্র করে এই মুহুর্তে চরম উত্তাল বাংলার রাজনীতি। এসএসকে ও এমএসকের চুক্তিভিত্তিক শিক্ষকরা নিজেদের দাবি নিয়ে শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা পথে নেমেছেন বেশ কয়েকদিন ধরেই। এর আগেই তাঁরা প্রতিবাদ করেছেন বর্তমান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে। তাতেও কোন লাভ হয়নি বলেই তাঁদের দাবি, অভিযোগ তাঁদের কথায় কোন কর্ণপাত করেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তার পরেই তাঁদের বদলির প্রতিবাদে গতকাল বিকাশ ভবনের সামনে আন্দোলন করেন তাঁরা।নিজেদের দাবিতে পথে নেমে গতকাল বিকাশ ভবনের সামনে বিষ পান করেছিলেন ৫ শিক্ষিকা। তিনজন ICUতে, হাসপাতাল সূত্রের খবর শরীরে গিয়েছে ৪৫ মিলিগ্রামের মতো কীটনাশক। ক্ষতি হয়েছে লিভারে, শ্বাসযন্ত্রে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত