নজরবন্দি ব্যুরোঃ লোগো প্রকাশ SFI-এর ৩৭তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের, উদ্বোধক বিখ্যাত ঐতিহাসিক ড: ইরফান হাবিব। চলতি বছরের ২৪ – ২৬ শে সেপ্টেম্বর হবে এই সম্মেলন। জানা গিয়েছে এই সম্মেলন সংগঠিত হবে নদিয়া জেলার নবদ্বীপে।
আরও পড়ুনঃ শিশুদের করোনার টিকা মার্চের মধ্যেই, জানালো কেন্দ্র


বুধবারই ভার্চুয়াল ভাবে প্রকাশিত হল সম্মেলনের লোগো। উপস্থিত ছিলেন SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি প্রতিক উর রহমান সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব। পাশাপাশি এই লোগো উদ্বোধন করেন ঐতিহাসিক ড:ইরফান হাবিব। লোগো প্রকাশ SFI-এর ৩৭তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের, বিগত কয়েকদিন আগেই এই সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠিত হয়েছে নবদ্বীপেই।
লোগো প্রকাশ SFI-এর ৩৭তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের, সংগঠিত হবে নবদ্বীপে।

পাশাপাশি এদিন সম্মেলনের রাজনৈতিক প্রেক্ষিত তুলে ধরে চৈতন্য-লালনের আদর্শে মানুষের ঐক্য গড়ে তোলার কথা বলা হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন, সুজন চক্রবর্তী, সুমিত দে, সুমিত বিশ্বাস, গৌর কাপুরিয়া, রুদ্রপ্রসাদ মুখার্জি, সৃজন ভট্টাচার্য ও SFI নদিয়া জেলার সম্পাদিকা মৌপ্রিয়া রাহা। সভাপতিত্ব করেছিলেন প্রতীকউর রহমান।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই স্কুল-কলেজ খোলার দাবী নিয়ে রাস্তায় নেমেছে SFI। তাঁদের দাবী ছিলো, চারিদিকে জনজীবন সচল রয়েছে, কিন্তু স্কুল-কলেজ এখনো খোলা হয় নি। এর ফলে শিক্ষার আঙিনা থেকে সরছে একাধিক শিক্ষার্থী। কিছুদিন আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তায় বসে ক্লাস করেছিল। একই চিত্র দেখা গিয়েছিলো রাজ্যের বিভিন্ন প্রান্তে।









