নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউয়ে চিন্তা শিশুদের নিয়েই। তাই তাদের যত দ্রুত সম্ভব টিকা দেওয়া যায় তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কোভিড টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান এন কে অরোড়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
আরও পড়ুনঃ ফের দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, সতর্ক বার্তা WHO-এর


আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে সুস্থ শিশুদের টিকাকরণ শুরু হয়ে যাবে। তবে কো-মর্বিডিটি থাকা শিশুদের টিকাকরণে অগ্রাধীকার দেওয়া হবে। কি ধরনের কো-মর্বিডিটি থাকলে আগে টিকা দেওয়া হবে, তার তালিকা শীঘ্রই চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

অপর দিকে আগামী অক্টোবর থেকে ১২ বছরের উর্দ্ধে টিকা দেওয়ার কাজ শুরু করার চেষ্টা চলছে। ভারতে ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুর সংখ্যা ১২ কোটি। তাদের মধ্যে ১ শতাংশর কোমর্বিডি রয়েছে। সেই সংখ্যাটা নেহাত কম নয়।


শিশুদের করোনার টিকা মার্চের মধ্যেই, জানালো কেন্দ্র
এরই মধ্যে কোভিড নিয়ে কিছুটা আশ্বাসের খবরই শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি বলেন, সম্ভাব্য তৃতীয় ঢেউ কবে আসবে সেটা পূর্বাভাস দেওয়া যতটা অসম্ভব, ঠিক ততই অমূলক এটা ধরে নেওয়া যে তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি করে আক্রান্ত হবে।







