Subhas Sarkar: বিজেপির পার্টি অফিসে তালাবন্ধ সুভাষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্ধ করে দিলেন তাঁর দলের কর্মীরাই। এমনকি, সুভাষকে ‘দূর হঠো’ স্লোগানও দেন বিজেপি গেরুয়া কর্মীরা। অভিযোগ, জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার। পাশাপাশি, পঞ্চায়েতে হারের জন্যও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই দায়ী এরকম অভিযোগও রয়েছে কর্মীদের।

আরও পড়ুনঃ জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

মঙ্গলবার সকালে বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা নেতা সুভাষ সরকার। এরপরেই তাঁকে একটি ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেন এলাকার বিজেপি কর্মীরা। দেওয়া হয় স্লোগান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী।

বিজেপির পার্টি অফিসে তালাবন্ধ সুভাষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!

বিজেপির পার্টি অফিসে তালাবন্ধ সুভাষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!

বিজেপির পার্টি অফিসে তালাবন্ধ সুভাষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!

সুভাষের বিরুদ্ধে অভিযোগ, সুভাষ তাঁর পেটোয়াদের দিয়ে দল চালাচ্ছেন। যার ফলে এত দিন ধরে গড়ে তোলা সংগঠন ধরে রাখা যাচ্ছে না। দলে যোগ্যদের সম্মান নেই কর্মীদের। তাঁরা দাবি করেন, দলের খারাপ সময় তৃণমূল এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তাঁরা সংগঠন তৈরি করেছেন। যার সুফল পাওয়া গিয়েছিল গত লোকসভার ভোটে। কিন্তু সুভাষ নিজের লোকেদের দিয়ে সংগঠন দখল করিয়েছেন। বার বার আপত্তি জানিয়েও কাজ হয়নি। ঘনিষ্ঠদের দিয়ে দল করায়ত্ত করার অভিযোগ সম্পর্কে অবশ্য সুভাষের প্রতিক্রিয়া জানা যায়নি।

বিজেপির পার্টি অফিসে তালাবন্ধ সুভাষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন