India-Saudi: জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জি-২০ সম্মেলন শেষে বড় ঘোষণা করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিল সলমন। জ্বালানি তেল শোধনাগার তৈরির জন্য খুব শীঘ্রই ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মধ্য প্রাচ্যের এই দেশ। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দিনে ভারতে জ্বালানি তেলের অভাব হবে না। সৌদি-ভারত সম্পর্ক ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?

দিন কয়েক আগেই নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিল সলমন। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলাদা করে বৈঠকও হয় দু’জনের মধ্যে। বৈঠক শেষেই জ্বালানি তেল শোধনাগার তৈরির জন্য বিনিয়োগের কথা ঘোষণা করেন সৌদির যুবরাজ।

জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

এছাড়া, জি-২০ সম্মেলনের মঞ্চ থেকে এক ঐতিহাসিক বড়সড় প্রকল্পে সংযুক্ত হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএই (সংযুক্ত আরব আমিরশাহি), ইউরোপ। রেল, বন্দর, বাণিজ্য বৃদ্ধি, শক্তি, ডিজিটাল সংযোগ সম্পর্কিত এই প্রকল্পে হাতে হাত মিলিয়েছে ইউরোপ, আমেরিকা, ইউএই এবং ভারত। ফলে রেলপথ এবং জাহাজ পথে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে ভারত।

জি-২০ সম্মেলন শেষে মোদী বলেন, “ভারতের কৌশলগত পার্টনারদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সৌদি আরব। বিশ্বের অন্যতম বৃহৎ এবং দ্রুতগামী অর্থনীতি ভারত ও সৌদি। তাই এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য এই দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই দেশ মিলে ঐতিহাসিক ভাবে অর্থনৈতিক করিডরের সূচনা করেছি।”

জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

অন্যদিকে, বৈঠক শেষে সৌদি যুবরাজ সলমন বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যকার এই অর্থনৈতিক করিডরকে বাস্পবে পরিণত করব। আমরা ভবিষ্যতের সুযোগের লক্ষ্যে এখন কাজ করছি।”

জানা গিয়েছে, ভারত ও সৌদি একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। আগামীতে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। সেই বিনিয়োগকে সঠিক পথ দেখাতেই এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গঠন।

জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?
জি-২০ থেকে বড় প্রাপ্তি! ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ভাবনা সৌদির, কেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন