Narendra Modi: ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বহু আলোচিত জি-২০ সম্মেলন সম্পন্ন হল আজ। ভারতের রাজধানী দিল্লিতে প্রায় রাজকীয় কায়দায় আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। আজকে সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রাজিলের হাতে পরবর্তী বছরের জন্য দায়িত্ব তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সমাপনী ভাষণে তিনি আরও একটি জি২০ বৈঠকের প্রস্তাব দেন।

আরও পড়ুন: ৫ কারণ: কেন জি-২০ সম্মেলন এত গুরুত্বপূর্ণ? কী কী প্রাপ্তি হল?

গতবছর ইন্দোনেশিয়ার থেকে জি২০-র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছিল ভারত। ২০২২ সালের নভেম্বর থেকে প্রথমবারের জন্য জি-২০ গোষ্ঠীর সভাপতি হয় ভারত। ভারতের হাতে জি২০-র সভাপতিত্ব থাকার কথা নভেম্বর পর্যন্ত। এই বিষয়টিই তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বরে জি-২০ নেতাদের আরও একটি ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব দেন। তবে কেন মোদীর এই প্রস্তাব? জানা গিয়েছে, দিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনে যে সকল প্রস্তাব জমা পড়েছে, সে বিষয়ে আলোচনা কতদূর এগোল, তা খতিয়ে দেখতেই ভার্চুয়াল বৈঠক করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?

রবিবার সম্মেলনের শেষ দিনে ভাষণ রাখতে গিয়ে মোদী বলেন, “আপনারা সকলেই জানেন জি-২০ সভাপতিত্বের দায়িত্ব আগামী নভেম্বর পর্যন্ত ভারতের কাঁধে রয়েছে। এখনও আমাদের কাছে আড়াই মাস আছে। গত দু’দিনে আপনারা অনেক প্রস্তাব দিয়েছেন। আমাদের দায়িত্ব, এই প্রস্তাবের অগ্রগতির বিষয়গুলি খতিয়ে দেখা। এই আবহে আমি প্রস্তাব রাখছি যে আগামী নভেম্বরে আমরা ফের ভার্চুয়াল মাধ্যমে একবার মিলিত হব। এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে দেবে আমাদের প্রতিনিধি দল।”

ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?

উল্লেখ্য, ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে আয়োজিত হয় জি-২০ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশের একাধিক রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন। বাইডেন, হাসিনা, সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদী। এই সম্মেলনেই ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ী সদস্যপদ পায় আফ্রিকান ইউনিয়ন।

ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?

ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?
ফের জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকের প্রস্তাব মোদীর, কোনও বড় চমকের সম্ভাবনা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন