প্রথমবারের জন্য জি-২০ সম্মেলন আয়োজন করল ভারত। নয়া দিল্লির নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়কদের নিয়ে বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন জি-২০ সম্মেলন এত গুরুত্বপূর্ণ ছিল? কী কী প্রাপ্তি হল এই সম্মেলন থেকে? শুধু ভারতের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য।
জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজেই দুজনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল।
রেলপথ এবং জাহাজ পথে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে ভারত। এই পরিকল্পনার কথা ঘোনা যাচ্ছিল বেশ কয়েক মাস আগে থেকেই। এবার জি-২০ সম্মেলনে চূড়ান্ত হল এই পরিকল্পনা। অর্থাৎ, এবার সত্যিই রেলপথ এবং জাহাজ পথে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে ভারত।
একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্কুল–কলেজ থেকে শুরু করে একাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কার্যত লকডাউনের চেহারা নিয়েছে দিল্লি।
বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি জওয়ান ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। শুক্রবার এই ছবি মুক্তি পেয়েছে। এরইমধ্যে এল দুঃসংবাদ। জি ২০ সম্মেলনের কারণে তিনদিন বন্ধ থাকবে জওয়ানের শো। জেনে নিন বিস্তারিত।
জি-২০ সামিটে যোদ দিতে দিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটের ফাঁকেই আগামী শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বৈঠকে বসবেন বলে জানিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে, তিস্তা ও গঙ্গার জলবন্টন নিয়ে কথা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট এই প্রথম কোভিড পরবর্তী সময়ে সশরীরে ব্রিকস সামিট-এ যোগ দিলেন না। এদিকে, তার ওপর ঝুলছে গ্রেফতারির সম্ভাবনার খাঁড়া। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সদ্য তাঁর নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।