G-20 Summit: দিল্লিতে মুখোমুখি হাসিনা-মমতা, ‘একবার কলকাতায় আসুন’, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজেই দুজনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল। অবশেষে সব সম্ভাবনা সত্যি করে মুখোমুখি হলেন মমতা ও হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইন্ডিয়া নয় ভারত, যাঁদের পছন্দ হবে না দেশের বাইরে চলে যেতে পারেন, দিলীপের মন্তব্যে উত্তাল রাজনীতি

শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের যোগ দিতে দেখা গিয়েছিল। জি-২০ সম্মেলন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নৈশভোজে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে ভলভো বাসে করে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল সকলকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর–সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন বলে সূত্রের খবর। রাতে আবার একইভাবে বাসে করে ফেরেন সকলে। এই যাত্রাপথে অনেকের সঙ্গেই কথা হয় বাংলার মুখ্যমন্ত্রীর।

দিল্লিতে মুখোমুখি হাসিনা-মমতা, 'একবার কলকাতায় আসুন', আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

ভারত মণ্ডপমের নৈশভোজে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌সময় পেলে একবার কলকাতায় আসুন। অনেক কথা হবে।’‌ বাংলাদেশের প্রধানমন্ত্রীও বাংলার মুখ্যমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানান।

দিল্লিতে মুখোমুখি হাসিনা-মমতা, 'একবার কলকাতায় আসুন', আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

জি-২০ সম্মেলনের পরই বাংলার মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার কথা। দিল্লিতে চাণক্যপুরির বঙ্গভবনে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। আগামী ২৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ের প্রীতিভোজে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

দিল্লিতে মুখোমুখি হাসিনা-মমতা, ‘একবার কলকাতায় আসুন’, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

দিল্লিতে মুখোমুখি হাসিনা-মমতা, 'একবার কলকাতায় আসুন', আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
দিল্লিতে মুখোমুখি হাসিনা-মমতা, ‘একবার কলকাতায় আসুন’, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত