Dilip Ghosh: ইন্ডিয়া নয় ভারত, যাঁদের পছন্দ হবে না দেশের বাইরে চলে যেতে পারেন, দিলীপের মন্তব্যে উত্তাল রাজনীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের নাম ভারত রাখা নিয়ে সর্বত্র বিতর্ক দেখা দিয়েছে। জি–২০ শীর্ষ সম্মেলনে দেখা গেল, প্রধানমন্ত্রীর সামনে রাখা ফলকে ভারত লেখা। এই নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। আর তার মধ্যেই হুমকি দিয়ে বিতর্ক তৈরি করলেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন: মধ্যরাতে মুখবন্ধ খামে জোড়া চিঠি মুখ্যমন্ত্রী ও দিল্লিকে! কী ইঙ্গিত রাজভবনের? 

আজ, রবিবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েই হুমকি দেন দিলীপ। তিনি বলেন, “ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত। যাঁর বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন।” শুধু তাই নয়, তাঁর হুঙ্কার,

6 8

সব পালটাচ্ছে। পালটে দেব আমরা। কারোর হিম্মত নেই আটকে রাখার। যার আজ বিরোধিতা করছে তামিলনাড়ু যেমন, তাহলে মাদ্রাজকে চেন্নাই করা হল কেন? ভারতের বেশির ভাগ বড় শহরের নাম পালটে গিয়েছে”।

ইন্ডিয়া নয় ভারত, যাঁদের পছন্দ হবে না দেশের বাইরে চলে যেতে পারেন, দিলীপের মন্তব্যে উত্তাল রাজনীতি

7 5

তিনি আরও বলেন, “কলকাতার রাস্তায় বহু ব্রিটিশদের মূর্তি ছিল। এখন কটা আছে। যে দু’একটা এখনও রয়েছে, সব তুলে উপড়ে ফেলব। খালি বিজেপি ক্ষমতায় আসুক। রাস্তায় গোলামির চিহ্ন থাকবে না। সকালে উঠে বিদেশিদের মুখ দেখবে আমাদের ছেলেমেয়েরা! চলবে না”।‌ স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল ও সিপিএম।

8 9

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর