নজরবন্দি ব্যুরো: ইন্দোনেশিয়ার পর এবার দিল্লিতে বসতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের ভারতে না আসার খবর নিশ্চিত করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কেন পুতিন সেখানে গরহাজির থাকবেন, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন,
আরও পড়ুন: ‘পিক অ্যান্ড চুজ’ করে মারা হয় প্রথম বর্ষের ছাত্রকে, এবার জেল হেফাজত ‘কিংপিন’ সৌরভের
“সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিক ভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।“ অগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখ দিল্লিতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন।

কূটনৈতিক মহলের একাংশের মতে, সশরীরে হাজির না হলেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট। সদ্য দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ব্রিকস সামিট-এও যোগ দেননি পুতিন।
জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন না পুতিন, কারণ জানালো মস্কো

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট এই প্রথম কোভিড পরবর্তী সময়ে সশরীরে ব্রিকস সামিট-এ যোগ দিলেন না। এদিকে, তার ওপর ঝুলছে গ্রেফতারির সম্ভাবনার খাঁড়া। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সদ্য তাঁর নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।




