নজরবন্দি ব্যুরো: জি২০ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রনেতারা দিল্লিতে পা রাখতে শুরু করেছেন। শুক্রবার সন্ধের মধ্যেই এসে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসছেন ফ্রান্সের প্রেসিডেন্টও। শনি ও রবিবার দিল্লিতে হবে জি২০ সম্মেলন।
আরও পড়ুন: হাতে মাত্র ৩ ঘণ্টা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা! কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা
সম্মেলনের মধ্যেই অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর এমনই। তার মধ্যে শুক্রবারই বৈঠকে বসবেন মোদি–বাইডেন। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন মোদী।

এমনটাই শোনা যাচ্ছে। শুক্রবার সন্ধেয় ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। এসেই মোদীর সঙ্গে বৈঠক সারবেন। তবে তার আগেই মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথের সঙ্গে মোদী বৈঠক করবেন। ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে অতিথি হিসাবে আমন্ত্রিত রয়েছে মরিশাস।

এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর সঙ্গেও শুক্রবার বৈঠক করবেন মোদী। শনিবার জি-২০ সম্মেলনের প্রথম দিনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করবেন মোদী। এছাড়াও কোয়াড সঙ্গী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও মোদীর বৈঠকের কথা রয়েছে।
একই দিনে জার্মানি ও ইটালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মোদী বৈঠকে বসবেন। এছাড়াও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এদিকে জি২০ সম্মেলন উপলক্ষ্যে রাজধানী দিল্লিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
জি-২০ সম্মেলনের মাঝেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী

একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্কুল–কলেজ থেকে শুরু করে একাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কার্যত লকডাউনের চেহারা নিয়েছে দিল্লি।



