G-20 Summit: রেল-জাহাজ পথে জুড়তে চলেছে ভারত-মধ্যপ্রাচ্য, জি-২০ সম্মেলনে পরিকল্পনায় সিলমোহর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেলপথ এবং জাহাজ পথে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে ভারত। এই পরিকল্পনার কথা ঘোনা যাচ্ছিল বেশ কয়েক মাস আগে থেকেই। এবার জি-২০ সম্মেলনে চূড়ান্ত হল এই পরিকল্পনা। অর্থাৎ, এবার সত্যিই রেলপথ এবং জাহাজ পথে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে ভারত।

আরও পড়ুনঃ ঘুমন্ত বিক্রমকে দেখতে ঠিক কেমন লাগে? চন্দ্রযান-২-এর অরবিটার কিন্তু সব খবর রাখে!

জি-২০ সম্মেলনের মঞ্চ থেকে এক ঐতিহাসিক বড়সড় প্রকল্পে সংযুক্ত হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএই (সংযুক্ত আরব আমিরশাহি), ইউরোপ। রেল, বন্দর, বাণিজ্য বৃদ্ধি, শক্তি, ডিজিটাল সংযোগ সম্পর্কিত এই প্রকল্পে হাতে হাত মিলিয়েছে ইউরোপ, আমেরিকা, ইউএই এবং ভারত। জানা গিয়েছে, জি২০ বৈঠকের ফাঁকে এই নিয়ে আলোচনা হয়েছে দেশগুলির মধ্যে। একথা জানিয়েছেন, মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার।

রেল-জাহাজ পথে জুড়তে চলেছে ভারত-মধ্যপ্রাচ্য, জি-২০ সম্মেলনে পরিকল্পনায় সিলমোহর!

শনিবার সংবাদিকদের সঙ্গে বৈঠকে ফিনার জানিয়েছেন যে পরিকাঠামোগত যে ফাঁক থেকে গিয়েছিল, তা এই প্রকল্পের হাত ধরে পূর্ণতা পেতে চলেছে। তিনি বলছেন, এই প্রকল্প, উচ্চমান, স্বচ্ছ্বতা সম্পন্ন, এবং মজবুত হতে চলেছে। তাঁর মতে, এই প্রকল্প কোনও চাপিয়ে দেওয়া ধরনের প্রকল্প নয়। বরঞ্চ এটি চাহিদার কথাকে মাথায় রেখেই করা হচ্ছে।

রেল-জাহাজ পথে জুড়তে চলেছে ভারত-মধ্যপ্রাচ্য, জি-২০ সম্মেলনে পরিকল্পনায় সিলমোহর!

রেল-জাহাজ পথে জুড়তে চলেছে ভারত-মধ্যপ্রাচ্য, জি-২০ সম্মেলনে পরিকল্পনায় সিলমোহর!

এদিকে, এই বড়সড় প্রকল্প খানিকটা হলেও, চিনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’এর একেবারে ১৮০ ডিগ্রি উল্টো বিষয়। যেখানে চিন তার ওই উদ্যোগে বিভিন্ন দেশকে ঋণের বোঝার মধ্যে ডুবিয়ে দিচ্ছে বলে অভিযোগ, সেখানে ভারত, ইউএই, আমেরিকা, ইউরোপের এই উদ্যোগ আপোস ও সমঝোতাকে সামনে রেখে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

আজ সকাল থেকেই জি-২০ সম্মেলন নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদী। শুক্রবার থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে পদার্পণ করছেন। জি-২০ সম্মেলনে যোগ দিয়ে ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৌদি প্রধানমন্ত্রী তথা শাহজাদা মহম্মদ বিন সলমন প্রমুখ।

রেল-জাহাজ পথে জুড়তে চলেছে ভারত-মধ্যপ্রাচ্য, জি-২০ সম্মেলনে পরিকল্পনায় সিলমোহর!
রেল-জাহাজ পথে জুড়তে চলেছে ভারত-মধ্যপ্রাচ্য, জি-২০ সম্মেলনে পরিকল্পনায় সিলমোহর!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন