নজরবন্দি ব্যুরোঃ চাঁদে রাত নামার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘুমের দেশে ডুব দিয়েছে চন্দদ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। কিন্তু ঘুমের মধ্যে কেমন দেখাচ্ছে বিক্রমকে? এই প্রশ্নের উত্তর কিন্তু চন্দ্রযান-৩-এর পূর্বসূরি চন্দ্রযান-২। ইসরো প্রকাশ করেছে সেই ছবি। খুব স্পষ্ট না হলেও বিক্রমের উপস্থিতি কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে।
আরও পড়ুনঃ আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?
চন্দ্রযান-২ অসফল হলেও তার অরবিটার কিন্তু এখনও চাঁদের কক্ষপথে রয়েছে। আর সেই তুলেছে এই ছবিটি। ছবিটি তোলা হয়েছে ৬ই সেপ্টেম্বর। ডুয়াল ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপার্চার র্যাডার (DFSAR) ক্যামেরার মাধ্যমে। ইসরো সেই ছবিটি প্রকাশ করে বিক্রমের অবস্থানকে স্পষ্ট করেছে।
Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.সদ্য প্রকাশিত
রামকৃষ্ণ-বিবেকানন্দের থেকেও বড় হিন্দু এই ‘পাখণ্ডী’ বাবা! বাঙালি কি রাজনৈতিক আনুগত্যের পরীক্ষা দিচ্ছে?
মীন রাশির আজকের রাশিফল – ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবারMore about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
— ISRO (@isro) September 9, 2023
২৩শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল্ভাবে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। তারপর তার গর্ভ থেকে বেরোয় প্রজ্ঞান। সূর্যের আলোর সাহায্যে ১৪ দিন ধরে চাঁদে অনেকগুলি অনুসন্ধান চালিয়েছে প্রজ্ঞান। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাঁদের সঙ্গে থাকা পোলেডের মাধ্যমে অনেক তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছে। প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা। দ্বিতীয়ত, চাঁদে কী কী খনিজ উপলব্ধ। তৃতীয়ত, চাঁদে ভূমিকম্প হয় কিনা। এই সব প্রশ্নের উত্তর দিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান।

প্রজ্ঞান জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর মাটির ওপরিতলের উষ্ণতা ৪০ ডিগ্রি। অথচ মাটির মাত্র ২০সেমি গভীরে গেলে সেই তাপমাত্রা এসে দাঁড়ায় মাইনাস ১০ ডিগ্রি। এছাড়া চাঁদে সালফার, অ্যালুমনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের মতো খনিজের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি, চাঁদেও যে ভূমিকম্প হয় অর্থাৎ সেই ‘মুনকোয়েক’-এর প্রমাণ পাওয়া গিয়েছে। এই সব কিছুই সম্ভব হয়েছে রম্ভা, ইলসা, চ্যাস্টে পোলেডের সাহায্যে।
1566492623505.jpg?resize=696%2C348&ssl=1)
ঘুমন্ত বিক্রমকে দেখতে ঠিক কেমন লাগে? চন্দ্রযান-২-এর অরবিটার কিন্তু সব দেখছে!
১৪ দিন কাজ করার পর আপাতত ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে বিক্রম ও প্রজ্ঞানকে। কারণ, চাঁদে আগামী ১৪ দিনের জন্য নামছে নিকষ কালো রাত। এই সময় চাঁদের তাপমাত্রা এতটাই কমে যায় যে সেখানে কাজ করা বিক্রম এবং প্রজ্ঞানের জন্য কার্যত অসম্ভব।
এর আগে নাসার উপগ্রহও বিক্রমের একটি ছবি তুলেছিল। এবার তুলল চন্দ্রযান-২-এর অরবিটার। আবার ২২শে সেপ্টেম্বর চাঁদে ভোর হবে। দক্ষিণ মেরুতে পড়বে সূর্যের আলো। তখন কি আবার সক্রিয় হবে বিক্রম এবং প্রজ্ঞান। সম্ভাবনা খুব কম হলেও একেবারে উড়িয়েও দেওয়া যায় না। কী হয় তা জানার জন্য অপেক্ষা আরও কিছুদিনের।



