Ruplekha Mitra: আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় আগামী বুধবার অভিনেত্রী রুপলেখা মিত্রকে নিজেদের দফতরে তলব করেছে ইডি। কিন্তু, বুধবার ইডির হাজিরা দেবেন না অভিনেত্রী  এমনটাই সূত্রের খবর। হাজিরা না দেওয়ার কারণ উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠিও দিয়েছেন রুপলেখা। কেন বুধবার যাচ্ছেন না তিনি?

আরও পড়ুনঃ মাধ্যমিক হবেই, জাতীয় শিক্ষানীতিতে ‘না’ বাংলার, আজ থেকে বলবৎ রাজ্যের নয়া শিক্ষানীতি

রুপলেখা মিত্রকে তাঁর বিগত ১০ বছরের আর্থিক লেনদেনের সমস্ত নথি এবং প্রতারণায় যোগ থাকা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁর যে চুক্তি ছিল সেই সব কাগজ আনতে বলা হয় ইডির তরফে। রুপলেখার বক্তব্য, এত কম সময়ে এই বিপুল পরিমাণ হিসাব সংক্রান্ত নথি তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তার জন্য চাই প্রয়োজনীয় সময়।

আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?
আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?

একটি প্রথম সারির সংবাদমাধ্যমে রুপলেখা মিত্র বলেছেন, “আমি স্পিডপোস্টে চিঠি পাঠিয়েছি। মেলও করেছি ইডির দফতরে। আমার পক্ষে এত কম দিনের মধ্যে সব কিছু জোগাড় করে হাজিরা দেওয়া সম্ভব নয়। এ ছাড়াও আমি ওঁদের সরাসরি চ্যালেঞ্জ করতে চাই। ওই সংস্থার কোনও নথিতে আমার সই দেখাতে পারবেন না তাঁরা। আইনি সব রকম ব্যবস্থা নিচ্ছি। এই মুহূর্তে খুবই মানসিক চাপের মধ্যে রয়েছি। মা-বাবার বয়স হয়েছে। তাই নিজের মতো করে সবটা সামলানোর চেষ্টা করছি।”

আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?

আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?

প্রসঙ্গত, ফ্ল্যাট প্রতারণাকণ্ডে প্রথম অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর নাম উঠে আসে আরেক অভিনেত্রী রুপলেখা মিত্রর। তিনি ওই একই সংস্থার ‘স্লিপিং ডিরেক্টর’ ছিলেন বলে জানতে পেরেছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী মঙ্গলবারই নুসরত জাহান এবং সংস্থার আরেক ডিরেক্টর রাকেশ সিংকে তলব করেছে ইডি। তবে, নুসরতের তরফে এখনও কিছু জানা যায়নি যে তিনি যাবেন নাকি যাবেন না। এর আগে সাংবাদিক সম্মেলন করে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন।

আপাতত ইডির হাজিরা এড়ালেন রুপলেখা, এজেন্সিকে চিঠিতে কী লিখলেন অভিনেত্রী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর