নজরবন্দি ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি জওয়ান ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। শুক্রবার এই ছবি মুক্তি পেয়েছে। এরইমধ্যে এল দুঃসংবাদ। জি ২০ সম্মেলনের কারণে তিনদিন বন্ধ থাকবে জওয়ানের শো। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: ‘জওয়ান’ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে, বৃষ্টি উপেক্ষা করে ভোর ৫ টায় হলমুখী দর্শক


আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে আয়োজিত হতে চলেছে জি ২০ সামিট। নিরাপত্তার খাতিরে স্কুল, কলেজ, অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। ৮-১০ সেপ্টেম্বর রাজধানীতে বেশ কড়াকড়ি থাকবে। আর এই কারণেই বাধার মুখে পড়ছে শাহরুখের ‘জওয়ান’। যেহেতু কঠোর নজরদারিতে সাধারণ মানুষের রাস্তায় চলাচলের ক্ষেত্রেও খানিক নিষেধাজ্ঞা থাকবে তাই ওই সময়টাতে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখাটা মুশকিল বলেই মনে করা হচ্ছে। এই কারণে বেশ কিছু সিনেমা হলে শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে জি ২০ সম্মেলনের প্রভাব শাহরুখের ছবির বক্স অফিসে পড়তে পারে বলেই আশঙ্কা।

আজ মুক্তি পেয়েছে ‘জওয়ান’ । ছবি মুক্তির আগে থেকেই উল্লাসের ঝড় ভক্ত মহলে। কয়েক কোটি টাকার অগ্রিম টিকিট বুকিং হয়েছে। দিল্লিবাসী ৭ সেপ্টেম্বর বিনা দ্বিধায় ছবি উপভোগ করতে পারবে। বিশিষ্ট মহলের দাবি, যে হারে দেশজুড়ে জওয়ান ঝড় উঠেছে তাতে তিনদিনে দেশের একপ্রান্তে তিনদিন শো বন্ধ থাকলেও খুব একটা প্রভাব পড়বে না।



চলতি বছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ‘পাঠান ‘। চার বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরেছিলেন শাহরুখ। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল এই ছবি। পাঠানের পর জওয়ান, এই ছবির মাধ্যমে শাহরুখ খান আরও একটি নতুন বেঞ্চমার্কসেট করবেন বলেই বিশ্বাস ভক্তমহলের।
জি ২০-র প্রভাব পড়বে শাহরুখের ছবিতে! মুক্তির পরও তিনদিন বন্ধ থাকবে জওয়ানের শো








