নজরবন্দি ব্যুরোঃ আজ মুক্তি পেল শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত সিনেমা জওয়ান। ভোরের আলো ফোটার আগেই সমস্ত শাহরুখ অনুগামীরা হলমুখী হয়েছিল। আজ ভোর থেকেই শুরু হয়েছিল লাগাতার বৃষ্টি কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সমস্ত মাল্টিপ্লেক্সের সামনে উপছে পড়ছিল ভিড়।
আরও পড়ুনঃ মাত্র ১৭ দিন পরে রাঘব-পরিণীতির বিয়ে, কোথায় বসবে আসর? কে কে আমন্ত্রিত থাকবে?
সকলের মুখে একটাই বাক্য ‘শাহরুখ! আর ‘শাহরুখ! এর আগে প্রেক্ষাগৃহের বাইরে কিং খানের জন্য ভিড় দেখা গিয়েছিল পাঠানের সময়। তার পর প্রায় পার হয়ে গিয়েছে ২২৫ দিন। তবে এবার ভোর পাঁচটাতেও যে এরকম ভিড় লক্ষ করা যাবে। সেটা কেউ ভাবতেও পারেনি।

নিউটাউনের মাল্টিপ্লেক্সের সামনে লক্ষ করা যাচ্ছিল যে সমস্ত দর্শকেরা ছবি দেখতে এসেছে তাদের কারোর ঘুম ঠিক মত কাটেনি। সকলের চোখে ঘুম লেগে রয়েছে। তবে চোখে ঘুম না কাটলেও মুখে হাসি কিন্তু অব্যাহত রয়েছে। সকলেই উৎসাহিত ছিল সিনেমা দেখার জন্য।
‘জওয়ান’ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে, ঘুম চোখে হলের বাইরে দর্শকদের ভিড়

এর আগে কলকাতাতে ‘পাঠান’ সিনেমাটির প্রথম শো ছিল ৬টা ৪৫ মিনিটে। সেই সময়ও হলের বাইরে উপছে পড়া ভিড় লক্ষ করা গিয়েছিল। অনেক অনুরাগীর মতে আবার শো যদি মাঝরাতেও হত তাহলেও তাদের কোন সমস্যা হত না। শাহরুখ খানের জন্য তারা সবকিছু করতে পারে।



