Parineeti-Raghav: মাত্র ১৭ দিন পরে রাঘব-পরিণীতির বিয়ে, কোথায় বসবে আসর? কে কে আমন্ত্রিত থাকবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাগদান পর্ব শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। এবার জোর কদমে শুরু বিয়ের প্রস্তুতি। রাজনীতিবিদ রাঘব চড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে এখন বেশ সরগরম। চলতি মাসের ২৩ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবে।

আরও পড়ুনঃ প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র! ব্যাঙ্ক থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা

সম্প্রতি তারা ঈশ্বরের আশীর্বাদ নিতে মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। এরপরেই ভগবানের আশীর্বাদে তারা বিয়ের মণ্ডপে বসবেন। শুধু তাই নয় এও জানা গেছে উদয়পুরের হোটেল লীলা প্যালেস এবং উদয়বিলাসেই বসবে তাদের বিয়ের আসর। ২৩ সেপ্টেম্বর থেকেই এক এক করে শুরু হবে মেহেন্দি, হলদি এবং সঙ্গীতের অনুষ্ঠান।

100182420

তাদের এই বিয়ের আসরে একথায় বসতে চলেছে চাঁদের হাট। প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে শুরু করে বহু প্রথম সারির অভিনেতা এবং অভিনেত্রীরা তাদের এই বিয়ের আসরে উপস্থিত থাকবেন। তবে এছাড়াও আরও বহু তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা তাদের বিয়ের আসরে আমন্ত্রিত রয়েছেন। কিন্তু তাদের নাম এখনও সামনে আসেনি।

মাত্র ১৭ দিন পরে রাঘব-পরিণীতির বিয়ে, জোর প্রস্তুতি শুরু

download 8

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বহু নেতা মন্ত্রীরাও বিয়েতে আমন্ত্রিত রয়েছেন। তাদের রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে। তাদের বিয়ের আসরে এত নেতা মন্ত্রী থেকে শুরু করে তাবর তাবর অভিনেতা অভিনেত্রী আসাতে সেখানে কড়া নিরাপত্তাও দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত