Sreelekha Mitra: প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র! ব্যাঙ্ক থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জালিয়াতির শিকার শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর ব্যাঙ্ক থেকে খোয়া গেছে প্রায় কয়েক লক্ষ টাকা। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন ছিল। আর এই সময়েই ঘটে গেল এত বড় বিপত্তি। ফলে জন্মদিন খুব একটা ভাল কাটেনি তার।

আরও পড়ুনঃ কুশির সাফল্যে বেজায় খুশি বিজয়, অসহায় পরিবারদের ১ কোটি দান

অভিনেত্রী নিজে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সেই কথা সকলকে জানান। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। জ্বরে প্রায় কাবু হয়ে গিয়েছিলেন তিনি । তার ধারনা ছিল তিনি নাকি ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু রিপোর্টে তা মেলেনি।

images 13

শরীরের এই অবস্থাতেই তার কাছে এক অচেনা নম্বর থেকে ফোন আসে। সেই ফোন তুলতেই ঘটে যায় বিপত্তি। তাকে তিনি একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই মত অভিনেত্রী করেই নেয়। এরপর কি হয়ে গেল সেটা তিনি নিজেও বুজতে পারেন না। এরপর অভিনেত্রীর কাছে একটি ম্যাসেজ আসে যে তার ব্যাঙ্ক থেকে কেউ কয়েক লক্ষ টাকা তুলে নিয়েছে।

প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র! খোয়া গেল বড় অঙ্কের টাকা

শ্রীলেখা 8 780x470 1

অভিনেত্রী পোস্ট করে লেখেন নিজেকে আমি আগে চালাক ভাবতাম। কিন্তু এই ঘটনার পর থেকে আমি আর সেটা ভাবতে পারবনা। তাই অভিনেত্রী সকলকে আগাম সতর্ক বার্তা দিয়েছেন। তিনি গোটা ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। কিন্তু আদৌ টাকা ফেরত পাবেন কিনা তা সময় বলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর