JU Student Death: ব্রাত্যকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যেতে চান সুভাষ, যাবেন শিক্ষামন্ত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। ঠিক কী বলেছেন সুভাষ?

আরও পড়ুন: যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে এবার জনস্বার্থ মামলা করল তৃণমূল

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “‌শিক্ষার ক্ষেত্রে কেন্দ্র–রাজ্যকে একসঙ্গে কাজ করতে হয়। তবে কোনও ব্যবস্থা কার্যকর করা রাজ্য সরকারের দায়। বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলতে চাই, চলুন একসঙ্গে যাই। একসঙ্গে সব সমস্যা শুনব। ছাত্রদের সঙ্গে কথা বলব। আমরা ভাল কাজের জন্যই যাব। পরিস্থিতি কীভাবে ভাল হবে এবং সুস্থ হবে সেটা দেখার জন্য যাব”।

ব্রাত্যকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যেতে চাইছেন সুভাষ, যাবেন শিক্ষামন্ত্রী?

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার কথা ছিল ইউজিসি আধিকারিকদের। কিন্তু যাদবপুরের রেজিস্ট্রার জানিয়েছেন, কর্তৃপক্ষের দেওয়া রিপোর্টে ‘সন্তুষ্ট’ ইউজিসি। তাই আজ ক্যাম্পাস প্রদর্শনে আসছেন না তাঁরা। এদিকে আবার ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ৬ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি এবং পর্যাপ্ত আলোর দাবিতে আদালতে মামলা দায়ের করেছে শাসক দল তৃণমূল। প্রাক্তনীদের অনেকে এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন বলে সূত্রের খবর।

ব্রাত্যকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যেতে চাইছেন সুভাষ, যাবেন শিক্ষামন্ত্রী?
ব্রাত্যকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যেতে চাইছেন সুভাষ, যাবেন শিক্ষামন্ত্রী?

ব্রাত্যকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যেতে চাইছেন সুভাষ, যাবেন শিক্ষামন্ত্রী?

ব্রাত্যকে নিয়ে একসঙ্গে যাদবপুরে যেতে চাইছেন সুভাষ, যাবেন শিক্ষামন্ত্রী?

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত