JU Student death: যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে এবার জনস্বার্থ মামলা করল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এক ছাত্রের রহস্যমৃত্যু হয়েছে৷ পুলিশ তদন্ত করছে৷ ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে ৷ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে৷ এই নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা৷

আরও পড়ুন: ছাত্রমৃত্যুর ঘটনার মধ্যেই আজ জরুরি বৈঠকের ডাক রাজ্যপালের

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ- সভাপতি সুদীপ রাহার করা এই মামলা নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলাটির শুনানি হওয়ার কথা।

16 11

আদালতে কল্যাণের বক্তব্য, ‘বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলে কিছু নেই। সেখানে সিসি ক্যামেরা বসানো হলেও ভেঙে দেওয়া হয়। অবাধে বাইরের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে নিশানা করে কল্যাণ বলেন, “আচার্যের কাজ কেবল উপাচার্য নিয়োগ করা নয়।

যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে এবার জনস্বার্থ মামলা করল তৃণমূল

15 11

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দিকেও তাঁর নজর দেওয়া উচিত’। তিনি আরো জানান, ‘বিদ্যালয় বাইরের ছেলেদের অবাধ প্রবেশ। এটা যেন জায়গা। বিশ্ববিদ্যালয় রাগিং চলে। যেন বিশ্ববিদ্যালয়টায় যা খুশি করার জায়গা। মাদকদ্রব্য আগের ব্যবহার চলে অবাধে। সেই কারণেই এই স্বনামধন্য প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় আদালতের হস্তক্ষেপ প্রয়োজন’।

7 14

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন