ছাত্রমৃত্যুর ঘটনার মধ্যেই আজ জরুরি বৈঠকের ডাক রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বাধীনতা দিবসের বিকেলে যাদবপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য না থাকার কারণেই পরিস্থিতি জটিল বলে দাবি করেছিলেন তিনি। সেই দিনই তিনি জানিয়েছিলেন দ্রুতই উপাচার্য সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন ।

আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব করল লালবাজার

9 13

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাজ্যজুড়ে। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল। কথা বলেছিলেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে।

14 11

তারপর বেশ কয়েকটা দিন পেরিয়েছে। গ্রেপ্তার হয়েছে ৭ জন অভিযুক্ত। আর আজ বুধবার বিকেল পাঁচটায় বৈঠক ডেকেছেন রাজ্যপাল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বৈঠকে ছাত্রমৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে।

ছাত্রমৃত্যুর ঘটনার মধ্যেই আজ জরুরি বৈঠকের ডাক রাজ্যপালের

13 13

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠকে কথাবার্তার সম্ভাবনা। বৈঠকের পর রাজ্যপাল কোন বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন