Subhas Sarkar: কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বক্তব্য মন্ত্রী সুভাষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের অচলাবস্থার কথা উল্লেখ করে আগামী দিনে কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস। বাঁকুড়ার এক সভা থেকে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রিয় মন্ত্রী সুভাষ সরকার। তাঁর কথায়, এ রাজ্যেও যে অত্যাচার চলছে তার ইতিহাস একদিন উন্মুক্ত হবেই। অর্থাৎ সেদিন কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে।

আরও পড়ুনঃ Bondhan Express: ২৬ মাস পর কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করল বন্ধন এক্সপ্রেস

কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক 
কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক

নিজের কেন্দ্র বাঁকুড়ায় এক জনসভা থেকে সাংসদ সুভাষ সরকার বলেন, তৃণমূলের কলঙ্কের কথা বলুন। তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, তার কথা বলুন। আর বলুন, যেমন কাশ্মীর ফাইলস হয়েছে, তেমন আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। এই পশ্চিমবঙ্গ ফাইলসে আমরা দেখতে পাব কীভাবে এক এক মানুষকে খুন করা হয়েছে। মানুষকে মেরে তার গলায় রশি দিয়ে কখনও গাছের ডালে ঝুলিয়েছে। কখনও হাইটেনশন লাইনের তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে।  বিজেপি সাংসদের এহেন মন্তব্যে ব্যাপক রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক 
কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক

মুক্তি পাওয়ার পর থেকেই হিন্দি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ কে ঘিরে বিতর্ক শুরু হয়েছে বিস্তর। বিজেপির তরফে যেমন প্রশংসা কুড়িয়েছে এই ছবি, অন্যদিকে ছবির বিরোধিতায় সরব হয়েছে বিরোধী পক্ষ। এমনকি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এ দেখানো কিছু দৃশ্য কাশ্মীরিদের প্রতি রিরূপ প্রতিক্রিয়া করছে বলেও অভিযোগ তোলেন জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি। অবিলম্বে সেই ছবি বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। সেই বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রিয় মন্ত্রী সুভাষ সরকার

কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক 

কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক 
কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বাড়ছে বিতর্ক

পাল্টা কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উনি নিজের চরকায় তেল দিলে মনে হয় ভালো হবে। উনি নিজের চরকায় তেল দিন। এখানে কী দুর্নীতি হচ্ছে ওটা নিয়ে ভাবতে হবে না। আসলে বিজেপি পিএম কেয়ারের নামে নিজেদের কেয়ার করছেন, সেটা আগে দেখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন