Bondhan Express: ২৬ মাস পর কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করল বন্ধন এক্সপ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ২৬ মাস পর কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করেছে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার পুরোনো চিৎপুরের আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ‘বন্ধন এক্সপ্রেস’ খুলনার উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে আজ ঢাকা থেকে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের কলকাতার উদ্দেশে যাত্রা করার কথা।

আরও পড়ুনঃ ১৮ বছরের অপেক্ষা, আমি কি কম যোগ্য ছিলাম? রাজ্যসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ নাগমা

এ ছাড়া ১ জুন নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে। ফলে আড়াই বছর পর চালু হল আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল। করোনায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বন্ধন এক্সপ্রেস।

4 27

ট্রেনটি যশোর স্টেশন থেকে যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে সরাসরি পৌঁছবে কলকাতায়। প্রায় দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেনটি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে। ব্যবসা-বাণিজ্য কিংবা চিকিৎসা নিতে ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করছেন যাত্রীরা।

5 25

কলকাতা থেকে খুলনার দূরত্ব ১৭২ কিলোমিটার। কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় স্টেশনে উপস্থিত ছিলেন ভারতীয় রেলের (পূর্ব) শিয়ালদহ বিভাগের সহকারী কমার্শিয়াল ম্যানেজার হরি নারায়ণ গঙ্গোপাধ্যায়।

7 22

২৬ মাস পর কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করল বন্ধন এক্সপ্রেস

তিনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর ট্রেনটি চালু হলো। তবে ট্রেনটি চালুর ব্যাপারে তেমন প্রচার ছিল না। তাই যাত্রী কম। মাত্র ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছাড়া হয়েছে। সামনের দিনগুলোতে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন