নজরবন্দি ব্যুরোঃ রবিবার রাজ্যসভার ১০ প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। টিকিট না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। কংগ্রেস নেত্রী ও অভিনেত্রী নাগমা থেকে শুরু করে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা রয়েছেন এই তালিকায়।
আরও পড়ুনঃ ফের এক উঠতি মডেলের মৃত্যু, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যা?


২০০৩-০৪ সাল থেকে রাজ্যসভায় কংগ্রেসের সদস্য মনোনিত হয়ে আসছেন নাগমা। রবী কিষাণ সহ তাঁর অনেক সহকর্মীই দলবদল করে বিজেপি-তে চলে গেল, নাগমা কিন্তু কংগ্রেসের হয়েই বরাবর গলা ফাটিয়ে যাচ্ছেন।

তবু এবার নাগমাকে রাজ্যসভায় টিকিট দিলেন না সোনিয়া গান্ধী। নাগমার পরিবর্তে মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় টিকিট দেওয়া হল ইমরানকে। টিকিট না পেয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ‘বাগি’-র নায়িকা। নাগমা লেখেন,



‘ইমরান ভাইয়ের কাছে আমার ১৮ বছরের তপস্যা অনেক ছোট হয়ে গেল!’ তিনি এও জানান, ২০০৩-০৪ সালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী তাঁকে নিজে রাজ্যসভায় জায়গা দেওয়ার কথা বলেছিলেন।

১৮ বছরের অপেক্ষা, আমি কি কম যোগ্য ছিলাম? রাজ্যসভার টিকিট না পেয়ে ক্ষুব্ধ নাগমা
নাগমার আক্ষেপ, ‘তার পরও ১৮ বছর কেটে গিয়েছে। সুযোগ আসেনি। এখন মহারাষ্ট্র থেকে রাজ্যসভার টিকিট পেলেন ইমরান! আমার একটাই প্রশ্ন, আমি কি কম যোগ্য ছিলাম?’







