ফের এক উঠতি মডেলের মৃত্যু, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পল্লবী-বিদিশা-মঞ্জুষার পর শহরে ফের এক উঠতি মডেলের মৃত্যু। শনিবার গভীর রাতে কসবায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক তরুণী। পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই আত্মহত্যা ।

কসবার বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা তিনি। ছেলেবেলায় বাবা ছেড়ে চলে গিয়েছিলেন। মা-মাসির কাছে বড় হয়ে উঠেছেন সরস্বতী। তাঁর মা এবং মাসি দু’ জনেই আয়ার কাজ করতেন কসবায় মামার বাড়িতে থাকতেন সরস্বতী। শনিবার দিদিমার সঙ্গে একাই ছিলেন তিনি। তিনিই প্রথমে সরস্বতীর ঝুলন্ত দেহ দেখতে পান।

পরিবার সূত্রে খবর, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। সাজাতেই ভালবাসেন। মেকআপ আর্টিস্ট হিসেবেই তাঁর পরিচিত হোক, এমনটাই চাইতেন সরস্বতী। ইতিমধ্যেই তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। গত কয়েক দিনের ব্যবধানে কলকাতায় এ নিয়ে চার জন মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।

ফের এক উঠতি মডেলের মৃত্যু, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি আত্মহত্যা?

এর আগে গরফায় পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত বুধবার নাগেরবাজারের বাড়ি থেকে আর এক উঠতি মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত