Subhas Sarkar: মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন, আবাস যোজনা নিয়ে সরব মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবাস যোজনায় দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ উঠেই চলেছে। যার জেরে চরম অস্বস্তিতে তৃণমূল। কখনও বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে আম জনতাকেও। এবার আবাস যোজনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। তাঁর কথায়, এখন বিভিন্ন রকমের মিথ্যে কথা বলবে। মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন। মিথ্যে কথা বলার একমাত্র শাস্তি রামধোলাই।

আরও পড়ুনঃ Awas Yojona Case: আবাসের জল গড়াল হাইকোর্টে, আবার কী বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা?

তাঁর কথায়, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে চাল দিচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতারা সমানে মিথেয় কথা বলে চলেছে। গ্রামে গ্রামে গিয়ে এরকম মিথ্যা কথা কেউ বললে তাকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম ছাড়া করার নিদান দিয়েছি। তাঁর কথায়, আবাস যোজনায় দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির থেকে কোনও অংশে কম নয়। মানুষ যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে মানুষ চাইবে আবাস দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত হোক।

মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর 
মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

আগামী তিন মাসের মধ্যে ১১ লক্ষ আবাস যোজনার ঘর বানাতে তৎপর হয়েছে রাজ্য। আবাস যোজনার কাজে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা এই মামলা দায়ের করেছেন। তাঁর কথায়, যেভাবে দুর্নীতি হয়েছে তাতে তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা। চলতি সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চার বছর আগে আবাস যোজনার খসড়া প্রকাশ হয়েছিল। তাতে একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ঘনিষ্ঠদের বারবার প্রাধান্য দিয়েছে তৃণমূল নেতারা। গত দুই মাস ধরে সার্ভের পর একাধিক জায়গায় ক্ষোভের সঞ্চার ঘটেছে। যা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে বিরাট অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর 

মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর 
মিথ্যে কথা বললেই ধোলাই দিয়ে গ্রামছাড়া করুন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

রাজনৈতিক মহলের মতে, একাধিক কর্মসূচির মাধ্যমে এখন ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু আবাস যোজনা আগামী দিনে তাঁদের জন্য পথের কাঁটা হতে পারে। এই ইস্যুকে হাতিয়ার করে বিরাট পদক্ষেপ নিতে চলেছে বিরোধী পক্ষ।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত