Awas Yojona Case: আবাসের জল গড়াল হাইকোর্টে, আবার কী বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ। যোগ্য ব্যক্তিদের জায়গায় তালিকায় নাম এসছে দোতলা বাড়ির মালিক থেকে শাসক ঘনিষ্ঠ এমনকি পঞ্চায়েত প্রতিনিধির নামও। আর এরপরেই বিজেপির তরফে ফুঁসে উঠেছেন অনেক নেতা। রাজ্য, আবাস যোজনার টাকা সঠিক কাজে লাগাতে পারছে না এমন অভিযোগ আনা হয়েছে। তবে শুধু অভিযোগে কাজ না হওয়ায় এবার কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গার।  প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের মামলা। যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি।

আরও পড়ুনঃ ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, হাইকোর্টে মামলা দায়ের

মামলাকারী বিবেক রাঙ্গা জানান, যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছেন তালিকা থেকে। যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, যারা মনোনয়ন পেয়েছে তাঁরা আদতে এই প্রকল্পের এক্তিয়ারভুক্তই নয়। অর্থাৎ তাঁদের অনেকেই বহু সম্পত্তির মালিক অথবা শাসক ঘনিষ্ট। টাকা নয়ছয়ের অভিযোগে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে যেন অযথা টাকা না দেওয়া হয়, সেটাই বলেন তিনি। অর্থাৎ বিচারে যদি টাকা অপচয়ের প্রমাণ মেলে তবে আবারও স্থগিতাদেশ নেমে আসতে পারে আবাসের টাকায়।

আবাসের জল গড়াল হাইকোর্টে, আবার কী বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা?
আবাসের জল গড়াল হাইকোর্টে, আবার কী বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা?

এই সপ্তাহেই আবাস দুর্নীতি মামলার শুনানি হতে পারে। সেক্ষেত্রে বিচারপতি রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইতে পারেন। আদৌ আবাস যোজনার তালিকায় সঠিক প্রাপকদের নাম থাকছে কিনা। সেক্ষেত্রে যাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে, সেটিকে আদালতে জমা দেওয়ার কথাও বলতে পারেন বিচারপতি। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকার বাস্তবায়িত করে, তা নিয়ে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোনও ক্ষেত্রে আবার সিবিআই তদন্তেরও আর্জি জানানো হয়েছিল।

আবাসের জল গড়াল হাইকোর্টে, আবার কী বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা?

images 1 1

প্রসঙ্গত, কেন্দ্র জানিয়েছিল ১১ লক্ষের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে রাজ্যকে। কেন্দ্রের বিধি মেনে আবাস যোজনার তালিকায় উপভোক্তাদের নাম অনুমোদনের দিন শেষ হয়েছে ইতিমধ্যেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম জমা পড়েছে ১০ লক্ষ ১৯ হাজার। এখনও বাকি ১ লক্ষ ১৭ হাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর