SSC-TET Scam: ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, হাইকোর্টে মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা। ববিতা সরকারের চাকরি নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করলেন অনামিকা রায়। বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা। শিলিগুড়ির চাকরি প্রার্থী অনামিকার দাবি, কেবলমাত্র চাকরি নয়, বেতন বাবদ যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকাও ফেরত দিতে হবে।

আরও পড়ুনঃ Weather Update: অবশেষে পারদ পতন! শীতের মুখ দেখল বঙ্গবাসী

প্রসঙ্গত, দুর্নীতি করে নিয়োগ হয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। আদালতের কাছে তা প্রমাণিত হতেই চাকরি হারান অঙ্কিতা অধিকারী। সেই চাকরি ববিতাকে ফিরিয়ে দিয়েছিল হাইকোর্ট। এমনকি অঙ্কিতা অধিকারীকে সমস্ত বেতন ববিতাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এখন ববিতার চাকরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, বিরাট পদক্ষেপ 
ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, বিরাট পদক্ষেপ

আরও পড়ুনঃ Modi Cabinet Resshuffle: ২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদল, বাংলা থেকে জায়গা পাবেন কারা?

অভিযোগ, ববিতার স্নাতকস্তরের প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব ৬০ শতাংশ বা তার বেশি উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে। কিন্তু আসলে স্নাতক স্তরে ৮০০ নম্বরের মধ্যে ৪৪০ নম্বর পেয়েছেন ববিতা অর্থাৎ, শতকরা হিসাবে ৫৫ শতাংশ। যে কারণে ববিতার অ্যাকাডেমিক স্কোর গণনায় ভুল হয়েছে। এক্ষেত্রে ববিতার অ্যাকাডেমিক স্কোর ৩৩ এর বদলে কমে ৩১ হবে। সেটা জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা।

ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, বিরাট পদক্ষেপ 

ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, বিরাট পদক্ষেপ 
ববিতার চাকরি বাতিলের দাবিতে আসরে অনামিকা, বিরাট পদক্ষেপ

ববিতার পরিবর্তে সেই চাকরির দাবিদার অনামিকা। অনামিকা বলেন, ৩৩ থেকে কমে ববিতার অ্যাকাডেমিক স্কোর ৩১ হলে ১৪ জনের পিছনে চলে যাচ্ছে ববিতার নাম। সেক্ষেত্রে চাকরি দাবিদার হচ্ছেন অনামিকা। যদিও এই ভুল কমিশনের বলেই দাবি করেছেন ববিতা সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য, ববিতার আবেদনের ভিত্তিতে এই মামলায় এসএসসি-কে যুক্ত করতে হবে। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত