Weather Update: অবশেষে পারদ পতন! শীতের মুখ দেখল বঙ্গবাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর শেষেও মেলেনি শীতের দেখা। ডিসেম্বরের আমেজ থেকে বঞ্চিত ছিল রাজ্যবাসী। তবে আর আক্ষেপ নয়, বছরের শুরুতেই পারদ পতন। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও, শীত যে ঢুকে পড়েছে রাজ্যে তার টের পাচ্ছেন আমজনতা।

আরও পড়ুনঃ ২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদল, বাংলা থেকে জায়গা পাবেন কারা?

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমলেও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

অবশেষে পারদ পতন! শীতের মুখ দেখল বঙ্গবাসী
অবশেষে পারদ পতন! শীতের মুখ দেখল বঙ্গবাসী

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী  ৩ দিন এ রকম তাপমাত্রা বজায় থাকলেও ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। নতুন বছরের সপ্তাহান্তে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। ফলত এত দিন যে ঠাণ্ডার জন্য অপেক্ষা করছিল বঙ্গ বাসী তা উপভোগ করতে পারবে। এর মধ্যে বৃষ্টি বাদলার কোন খবর নেই আবহাওয়া দপ্তর সুত্রে। বেলা বাড়লে শীতের কামড় কমবে, তখন আবহাওয়া বেশ ঝলমলে থাকবে বলেই খবর।

অবশেষে পারদ পতন! শীতের মুখ দেখল বঙ্গবাসী

উত্তরবঙ্গেও তাপমাত্রা কয়েক দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে এমনটাই   জানিয়েছে হাওয়া অফিস। কুয়াশার পরিমাণ বেশি থাকায় পাহাড়ি অঞ্চলে দৃশ্যমানতা কম থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত