রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

Lok Sabha Election 2024: আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

আরও পড়ুন: কত টাকার বিনিময়ে ভাইজানের বাড়িতে হামলা? সুপারির অঙ্ক জানাল বিষ্ণোই গ্যাং

নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহারে মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭৫ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে জলপাইগুড়িতে। অন্যদিকে, আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী নিযুক্ত থাকবে। কোচবিহারে অপেক্ষাকৃত বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। আগের নির্বাচনগুলিতেও কোচবিহারে হিংসার ঘটনা ঘটে। এবারেও ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই আসছে অশান্তির খবর। দিনহাটা, শীতলকুচিতে বিক্ষিপ্ত অশান্তিমূলক ঘটনা ঘটেছে।

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

কোচবিহারের দিনহাটা কলেজ থেকে বৃহস্পতিবার ভোটের সমস্ত সরঞ্জাম সংগ্রহ করলেন ভোট কর্মীরা। অনেক ভোট কর্মীদেরই এদিন টাকা পেতে বেগ পেতে হয়। অন্যদিকে, আলিপুরদুয়ার কেন্দ্র যেহেতু পাহাড় নিকটবর্তী। তাই এই কেন্দ্রের ভোট কর্মীদের জন্য বিশেষ সামগ্রী দিয়েছে কমিশন। ইভিএম, ভিভিপ্যাড তো রয়েছেই, সঙ্গে দেখা হয়েছে সার্চ লাইট, পোল ইত্যাদি।

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

কোচবিহার কেন্দ্রে চতুর্মুখী লড়াই। একদিকে বিজেপির বিদায়ী সাংসদ নিশীথ প্রমাণিক। অন্যদিকে, তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সঙ্গে আবার রয়েছেন কংগ্রেসের পিয়া রায়চৌধুরী এবং ফরোয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়।

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

অন্যদিকে, আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগগা, তৃণমূলের প্রকাশ চিক বরাইক এবং আরএসপি-এর মিলি ওঁরাও-এর মধ্যে একটা ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। জলপাইগুড়িতে লড়বেন, বিজেপির জয়ন্ত রায়, তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং সিপিআইএম-এর দেবরাজ বর্মণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর