ফের বড়সড় দুর্ঘটনা ঘটল! রবিবার সাত সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী রইল বাঁকুড়ার ওন্দায়। সেখানেই রেল লাইলের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে য়ায় আরও একটি মালগাড়ি। এই ভয়য়াবহ দুর্ঘটনার জেরে দু’টি মালগাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন দুইজন চালকও। তবে এই ঘটনায় চালকের ভুলেই বলে মনে করছেন আদ্রা ডিভিশন ডিআরএম মনীশ কুমার।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শেষ হতেই আচমকা সাংগঠনিক রদবদল। একাধিক ব্লকের সভাপতির রদবদল হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিষেকের নির্দেশেই এই রদবদল হয়েছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, এনিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভোট লুঠের চেষ্টা করলে ভালো করে ট্রিটমেন্ট করবেন যাতে হাসপাতাল যেন বাড়ি হয়ে যায়। হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না। কাঁচা বাঁশের লাঠি তৈরি রাখুন।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনের আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি! একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে শাসক শিবিরের নেতাদের বিরুদ্ধে! কখনও কয়লা, কখনও গরু, আবার কখনও কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতিতে! সব মিলিয়ে সরগরম বঙ্গের পরিস্থিতি!
এবার স্বনির্ভর গোষ্ঠীতে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সদস্যদের নামে ঋণ নিয়ে 'আত্মসাৎ' করে গায়েব সিএসপিরা, এমনটাই অভিযোগ তুলেছেন গোষ্ঠীর মহিলারা! তাঁদের দাবি, তাঁদের অজান্তেই তাঁদের নামে ঋণ নিয়ে প্রতারণা করা হয়েছে। বর্তমানে ঋণ না নিয়েও গোষ্ঠীর প্রতিটি সদস্যের কাঁধে এখন চেপে বসেছে হাজার হাজার টাকার ঋণের বোঝা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকার স্বনির্ভর গোষ্ঠীতে।
ঘরের লক্ষ্মীকে বের করে দিয়েছেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন। ওন্দার সভা থেকে সরাসরি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে এমনটাই মন্তব্য করে অভিষেক। পাল্টা তার জবাব দিতে ময়দানে নামলেন সৌমিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বললেন, এই ধরনের ঘরের লক্ষ্মী চাই না।
কিন্তু এখানে বলে গেলাম, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও রক্তমাংসে গড়া, আমিও রক্তমাংসে গড়া। আপনি যদি নিজের অধিকারের জন্য না লড়েন, পরিবারের অধিকারের জন্য না লড়েন, তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য লড়বে না। আমি স্পষ্ট বলে গেলাম।