নজরবন্দি ব্যুরোঃ ঘরের লক্ষ্মীকে বের করে দিয়েছেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন। ওন্দার সভা থেকে সরাসরি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে এমনটাই মন্তব্য করে অভিষেক। পাল্টা তার জবাব দিতে ময়দানে নামলেন সৌমিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বললেন, এই ধরনের ঘরের লক্ষ্মী চাই না।
আরও পড়ুনঃ Sanjay Dutt: বোমা বিস্ফোরণে গুরুতর জখম সঞ্জয় দত্ত, বন্ধ করা হল শুটিং


এদিন সৌমিত্র বলেন, আমরা এরকম ঘরের লক্ষ্মী চাই না যারা কয়লার টাকা খায়। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ১৬৮ কোটি টাকা বিনয় মিশ্রর মাধ্যমে লালার কাছ থেকে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার জবাব দিন। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে ১৬৮ কোটি টাকা গেছে। এরকম ঘরের লক্ষ্মী দরকার নেই।

বুধবার বাঁকুড়ায় সভা ছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের সভাতেই উপস্থিত ছিলেন সুজাতা মণ্ডল। গত লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামী সৌমিত্রর যখন আইনি জটিলতার কারণে বিষ্ণুপুরের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, তখন সৌমিত্রর হয়ে প্রচার করেছিলেন সুজাতা। সময় বদলে এখন অভিষেকের সভায় সুজাতা। আইনি লড়াইয়ের পর সৌমিত্র ও সুজাতার বিচ্ছেদ হয়েছে। সৌমিত্রকে বারবার আক্রমণ করতে এই ইস্যুকে হাতিয়ার করেছে তৃণমূল। এমনকি সংসদের অন্দরে একই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন সৌগত রায়। এবার আক্রমণ শানালেন অভিষেক।
এই ধরনের ঘরের লক্ষ্মী চাই না, অভিষেককে আক্রমণে সৌমিত্র

রাজনৈতিক মহলের ব্যকাহা, গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে সুজাতা হয়েছিলেন বিজেপির ট্রাম্প কার্ড। এবার বাঁকুড়ায় বিজেপিকে পরাস্ত করতে তৃণমূল সুজাতাকে ব্যবহার করতে পারে। বুধবার অভিষেকের মুখে চাকরি চুরি থেকে একাধিক ইস্যুতে সুজাতার নাম উঠে আসার পর তা আরও জোরালো হয়েছে।









