নজরবন্দি ব্যুরো: শুটিং ফ্লোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে সঞ্জয় দত্ত। বুধবার ব্যাঙ্গালোরে ছবির শুটিং করছিলেন । সেইসময়েই ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjeথেe: দেশের সবকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, বাকি ২৯ জনই কোটিপতি, তৃণমূল সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ জানেন?


সূত্রের খবর, এই মুহূর্তে কন্নড় ছবি ‘কেডি’র শুটিংয়ে ব্যস্ত সঞ্জয় দত্ত। এদিন ফ্লোরে এই ছবিরই একটি বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ে জখম হন তিনি। হাতে, কনুই এবং মুখে গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। দৃশ্যের শুটিং চলাকালীন অ্যাকশন ডিরেক্টর রবি ভার্মা ক্যামেরার পিছনে ছিলেন। কীভাবে আচমকা দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার খবরে উদ্বেগ বাড়ছে ভক্ত মহলে। তবে জানা গিয়েছে অভিনেতার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন সঞ্জু বাবা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। ‘কেডি’ ছবিতে দেখা যাবে অভিনেত্রী শিল্পা শেঠিকেও।

বোমা বিস্ফোরণে গুরুতর জখম সঞ্জয় দত্ত, ভর্তি হাসপাতালে

উল্লেখ্য, ক্যানসারের চিকিৎসার মাঝেই একের পর এক ছবির শুটিং করছেন সঞ্জয় দত্ত। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়া ‘হেরা ফেরি ৩’ তেও অভিনয় করবেন সঞ্জু বাবা।









