Mamata Banerjee: দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, বাকি ২৯ জনই কোটিপতি, তৃণমূল সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক জমানার পালাবদল ঘটেছিল তাঁর হাত ধরেই। প্রথমবার ক্ষমতায় আসার পর টানা তিনবার মুখ্যমন্ত্রীর আসন দখলে রেখেছেন সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে দেশের সবথেকে গরীব মুখ্যমন্ত্রী মমতা। তাঁর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য লড়বে না, কেন একথা বললেন অভিষেক?

অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা ADR-এর রিপোর্ট অনুযায়ী, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটিপতিদের তালিকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকার সামান্য বেশি।

WhatsApp Image 2023 04 12 at 17.19.25 1
দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির পরিমাণ জেনে নিন

মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় দাবি করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে বেতন পাওনা তা নেন না তিনি। সাতবারের সাংসদ ছিলেন, একাধিক কেন্দ্রীয় দফতরের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু সেইসময়েও কোনও বেতন নেননি। নিজের লেখা বই এবং আঁকা ছবি থেকেই উপার্জন হয় তাঁর।

দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির পরিমাণ জেনে নিন
দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির পরিমাণ জেনে নিন

দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির পরিমাণ জেনে নিন

 

WhatsApp Image 2023 04 12 at 17.20.18
দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির পরিমাণ জেনে নিন

উল্লেখ্য, দেশের দরিদ্র মুখ্যমন্ত্রীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটির সামান্য বেশি। তৃতীয় স্থানে হরিয়ানার মুখ্যমন্ত্রী। ভারতের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত