TMC: ফের বিতর্কে তৃণমূল নেতা, হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনের আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি! একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে শাসক শিবিরের নেতাদের বিরুদ্ধে! কখনও কয়লা, কখনও গরু, আবার কখনও কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতিতে! সব মিলিয়ে সরগরম বঙ্গের পরিস্থিতি!

আরও পড়ুন: Cyclone: বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়? বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

এহেন পরিস্থিতিতে ফের বিতর্কে উঠে এল শাসক দলের আরও এক নেতার নাম। অন্যের জমি জোর করে দখল করে দিনের পর দিন মিল চালানোর অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই দখল করা জায়গায় করাত কল চালিয়ে আসছেন তৃণমূল নেতা। আর দখলমুক্ত করার কথা বললেই নাকি হুমকি দিচ্ছে তিনি, এমনটাই অভিযোগ করেছেন ওই জমির মালিক। অবশেষে নিজের জমি ফিরত পেতে বন দফতর ও পুলিশের দ্বারস্থ হলেন জমির মালিক। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।

ফের বিতর্কে তৃণমূল নেতা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই শাসক দলের নেতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের। আর অভিযুক্ত নেতা বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ জয়ন্ত দাস। বেলিয়াতোড়ের অদূরেই রয়েছে তাঁর করাতকল। ওই তৃণমূল নেতার দাবি, এই মিলের জমি তাঁর নিজের। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে। তবে গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ফের বিতর্কে তৃণমূল নেতা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও
ফের বিতর্কে তৃণমূল নেতা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও

অন্যদিকে, ওই মিলের জমি নিজের বলেই দাবি করে সম্প্রতি বাঁকুড়া উত্তর বনবিভাগ ও বেলিয়াতোড় থানায় হাজির হয়ে দিলীপ মহান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। দিলীপ মহান্ত অভিযোগ করে জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জয়ন্ত দাস তাঁর জায়গার উপর ওই করাতকল চালিয়ে আসছেন। এরপরে অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে বনদফতর। ইতিমধ্যেই বন দফতরের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

ফের বিতর্কে তৃণমূল নেতা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও

ফের বিতর্কে তৃণমূল নেতা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত