নজরবন্দি ব্যুরো: ফের বড়সড় দুর্ঘটনা ঘটল! রবিবার সাত সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী রইল বাঁকুড়ার ওন্দায়। সেখানেই রেল লাইলের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে য়ায় আরও একটি মালগাড়ি। এই ভয়য়াবহ দুর্ঘটনার জেরে দু’টি মালগাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন দুইজন চালকও। তবে এই ঘটনায় চালকের ভুলেই বলে মনে করছেন আদ্রা ডিভিশন ডিআরএম মনীশ কুমার।
আরও পড়ুন: আদ্রার TMC নেতা খুনের তদন্তে SIT গঠন, কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ!


সূত্রের খবর, এই ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছান রেলের সিনিয়ার ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি। এই দুর্ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে বলেই মত প্রকাশ করেন তিনি। তবে ঠিক কী কারণে এই ঘটনা! তা রিপোর্ট এলেই বোঝা যাবে বলে জানান দিবাকর মাঝি। এদিকে, দুটি গাড়ির ১২ কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ভয়াবহ দুর্ঘটনার জেরে আদ্রা ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এদিন রেলের সিনিয়ার ডিভিশনাল সেফটি অফিসারের পাশাপাশি এদিন ঘটনাস্থলে যান দক্ষিণ পুর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার। এই ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “একটি মালগাড়ি লুপ লাইনে দাঁড়িয়ে ছিল। সেই লাইনে সিগন্যালও লাল ছিল। এদিকে তখন ওই লাইনে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে আসছিল আরও একটি মালগাড়ি। কিন্তু, সিগন্যাল যে লাল হয়ে রয়েছে তা লক্ষ্য করেননি চালক। তার ফলেই ঘটেছে দুর্ঘটনা।” রেলের কর্তৃপক্ষ মনে করেছেন যে, হয়ত চালক ঘুমিয়ে পড়েছিল। সে কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় বিষ্ণুপুরগামী রেলের চালক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।



প্রসঙ্গত, বাঁকুড়ার ওন্দার কাছে লুপলাইনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। সেইসময় সিগন্যাল লালই ছিল। কিন্তু সিগন্যাল না মেনে আদ্রা থেকে খড়গপুরগামী একটি মালগাড়ি এসে ওই পণ্যবাহী ট্রেন ওই মালগাড়ির পিছনে ধাক্কা মারে। যার জেরে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। দুটি মালগাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভেঙেছে সিগন্যাল রুমও।
বাঁকুড়ার রেল দুর্ঘটনা, ফের বড়সড় দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন








