Saumitra Khan: ‘চোর-চরিত্রহীন’? সৌমিত্রর নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকসভার আগে বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি! এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে পার্টি অফিসে তালাবন্ধ করেন দলের কর্মীরাই। এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে নোংরা নোংরা কথা লিখে পোস্টার প্রকাশ্যে এল। আর পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চয়নপুর এলাকায়।

আরও পড়ুনঃ মণিপুরে দুই পড়ুয়ামৃত্যুর ঘটনায় CBI তদন্ত, কড়া শাস্তির আশ্বাস শাহের

দিন কয়েক আগেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিজেপি কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। প্রথমে তাঁকে পার্টি অফিসে তালাবন্ধ করে দেওয়া হয়। তারপরও জেলার নানান জায়গায় প্রকাশ্যে নেমে সুভাষের নামে একাধিক অভিযোগ করেন গেরুয়া কর্মীরা। এবার কিন্তু সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়ল। পোস্টারে লেখা হয়েছে ‘চোর চরিত্রহীন সৌমিত্র খাঁ দূর হাটাও’।

সৌমিত্রর নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি!

বৃহস্পতিবার সকালে পোস্টারগুলি দেখা যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চয়নপুর এলাকায়। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় শাসক বিরোধী তরজা। বিজেপির একাংশ বলছে, এ কাজ তৃণমূল কর্মীদের। পাল্টা শাসক দলের তরফে বলে হয়েছে, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ।

সৌমিত্রর নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি!

সৌমিত্রর নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি!

তবে, কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সৌমিত্র খাঁ

সৌমিত্রর নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন